Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইউনুস জমানায় বাংলাদেশে সংখ্যালঘুরা বিপন্ন, পরিস্থিতি উদ্বেগজনক', বিস্ফোরক ট্রাম্প প্রশাসন

মার্কিন সংস্থাটির প্রতিনিধিরা মে মাসে বাংলাদেশ সফর করেছেন। তখন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়।

'ইউনুস জমানায় বাংলাদেশে সংখ্যালঘুরা বিপন্ন, পরিস্থিতি উদ্বেগজনক', বিস্ফোরক ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প এবং মহম্মদ ইউনুস

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 July 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের (Minorities in Bangladesh) উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা নিয়ে মহম্মদ ইউনুস সরকাররের (Md Yunus government) উপর চাপ বাড়াল ডোনাল্ড প্রশাসন (Donald Trump administration)। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক (US International Religious Freedom Commission) কমিশন বলেছে, বাংলাদেশে সংখ্যালঘুর জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না। তাদের জীবন ধারণের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

মার্কিন সংস্থাটির প্রতিনিধিরা মে মাসে বাংলাদেশ সফর করেছেন। তখন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়। প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দেন, সংখ্যালঘুদের জানমালের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে রিপোর্টে জানিয়েছে মার্কিন সংস্থাটি।

বাংলাদেশে পালাবদলের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলি নিয়ে সে দেশের সংখ্যালঘুদের প্রতিষ্ঠানগুলি প্রথম থেকেই সরব। ভারত সরকারও একাধিকবার বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু'বার মহম্মদ ইউনুসের কাছে এই ব্যাপারে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রথমবার টেলিফোনে, দ্বিতীয়বার ব্যাঙ্ককে মুখোমুখি বৈঠকে মহম্মদ ইউনুসকে তাঁর দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন ভারতের প্রধানমন্ত্রী।

ট্রাম্প প্রশাসন চালিত ওই প্রতিষ্ঠানটি বলেছে, সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তারা উদ্বেগজনক তথ্য পেয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চলতি মাসের গোড়ায় এক রিপোর্ট পেশ করে জানিয়েছে, মহম্মদ ইউনুসের জমানায় প্রথম ৩৩০ দিনের প্রতিদিন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা গড়ে সাতটির বেশি হয়েছে। হামলায় মারা গিয়েছেন ৫০ জনের বেশি। দোকান-ব্যবসা দখল, বাড়িঘরের উপর হামলা, নারীদের উপর যৌন লাঞ্ছনার একাধিক ঘটনা ঘটেছে।

বাংলাদেশে সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থার সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে ইউনুস সরকার। মার্কিন সংস্থাটি প্রশ্ন তুলে বলেছে, সংস্কার।কমিশনগুলিতে কোনও সংখ্যালঘু প্রতিনিধি রাখা হয়নি।

দেশের নারীদের কল্যাণে গঠন করা হয়েছে একটি কমিশন। সেই কমিশনের সুপারিশের বিরুদ্ধে মৌলবাদী সংগঠনের আপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সংস্থাটি।


```