Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের হিংসা নিয়ে উদ্বিগ্ন এমসিসিআই! পুলিশকর্মীদের 'কর্মবিরতি' তুলে নেওয়ার আহ্বান

ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন এমসিসিআই এর পক্ষ থেকে পুলিশকর্মীদেরও 'কর্মবিরতি' তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের হিংসা নিয়ে উদ্বিগ্ন এমসিসিআই! পুলিশকর্মীদের 'কর্মবিরতি' তুলে নেওয়ার আহ্বান

ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন এমসিসিআই।

শেষ আপডেট: 7 August 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তারমধ্যেও মঙ্গলবার রাতেও বাংলাদেশের কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। যা নিয়ে আইনশৃঙ্খলার প্রশ্নে বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ঢাকার মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন এমসিসিআই এর পক্ষ থেকে পুলিশকর্মীদেরও 'কর্মবিরতি' তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি কামরান টি. রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের সার্বিক কার্যক্রম ব্যাহত হতে পারে। আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি যে পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি পালন করছেন। আমরা আশা করছি পুলিশ-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং খুব দ্রুতই এই পরিস্থিতির উত্তরণ ঘটবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশের সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে যে পুলিশ কর্মীদের নাকি ছুটি ঘোষণা হয়েছে। তবে পরে বিবৃতি দিয়ে ঢাকা পুলিশের তরফে জানানো হয়, ওই পোস্ট সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে ব্যবসায়ী সংগঠনের তরফে পুলিশ কর্মীদের 'কর্মবিরতি' নিয়ে বিবৃতিতে যে আহ্বান জানানো হযেছে, তা নিয়ে এদিন দুপুর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ইতিমধ্যে হিংসার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তীব্র প্রভাব পড়েছে। ব্যবসায়ী সংগঠন মনে করছে, এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য-সহ সার্বিক বিনিয়োগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশজুড়ে বাড়বে বেকারত্বও।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পাশাপাশি দেশবাসী ও প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদেরও শান্তি ফিরিয়ে আনতে যথাযথ সহায়তার আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠন। 

ইতিমধ্যে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ইউনুসের নাম চূড়ান্ত করা হয়েছে। এ ব্যাপারেও সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে সংগঠনের তরফে বলা হয়েছে, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে অবিলম্বে হানাহানির পরিবেশ বন্ধ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে এমসিসিআই। 


```