Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাসিনা-জয়শঙ্কর বৈঠক, টাকা-রুপিতে দু-দেশের বাণিজ্যে লেনদেন বৃদ্ধি নিয়ে কথা

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ মন্ত্রী হাছান মামুদ তাঁর সফরসঙ্গী হয়েছেন। 

হাসিনা-জয়শঙ্কর বৈঠক, টাকা-রুপিতে দু-দেশের বাণিজ্যে লেনদেন বৃদ্ধি নিয়ে কথা

শেষ আপডেট: 17 February 2024 23:21

দ্য ওয়াল ব্যুরো: জার্মানির মিউনিখে শুক্রবার থেকে শুরু হয়েছে নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সেখানে গিয়েছেন বিদেশ মন্ত্রী। অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ মন্ত্রী হাছান মামুদ তাঁর সফরসঙ্গী হয়েছেন। 

শনিবার সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী। হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক হল। ক’দিন আগেই হাসিনার বিদেশ মন্ত্রী হাছান ভারত সফর করে গিয়েছেন। দিল্লিতে তখন জয়শঙ্করের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়।

মিউনিখের বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুর মধ্যে বিশেষ গুরুত্ব পায় দু-দেশের মধ্যে নিজস্ব মুদ্রা অর্থাৎ ভারতের রুপি এবং বাংলাদেশের টাকার মাধ্যমে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি নিয়ে। 

গত বছর থেকে দু-দেশের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু হয়েছে। ডলার সংকটের মোকাবিলায় এই সিদ্ধান্ত হয়। শনিবাব শেখ হাসিনা এবং জয়শঙ্কর দু দেশের মধ্যে পণ্য আনা-নেওয়াতে আরও বেশি পরিমাণে নিজস্ব মুদ্রা ব্যবহার করার কথা বলেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাত ধরে দু-দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এই সম্পর্কের আরও উন্নতির লক্ষ্যে দু-দেশ এগচ্ছে। 

মিউনিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মামুদ জানান, ইউক্রেনের প্রেসিডেন্টকে হাসিনা রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর উপায় বের করার আর্জি জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বর্তমানে অত্যন্ত গভীর। পুতিনের দেশ বিপুল অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশে। রূপপুরে পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে রাশিয়ার অর্থ ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়ার সম্পর্কে চিড় ধরবে না বলে মন্তব্য করেন হাছান। তিনি বলেন, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে কথা হয়েছে।


```