
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বনগাঁ সীমান্ত দিয়ে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা
শেষ আপডেট: 4 December 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: মালদহের হোটেলে ঠাঁই হবে না বাংলাদেশিদের। মালদহ হোটেলিয়ার্স অ্যাসোসিশেন এই সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা।
মালদহে মাসে গড়ে আটশো বাংলাদেশি নাগরিক আসেন। ব্যবসা ছাড়াও চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে মালদহের হোটেলে উঠতে হয়। দিল্লিসহ ভারতের বড় শহরগুলিতে যেতে মালদহ থেকে ট্রেন ধরেন তাঁরা।
বাংলাদেশ হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগরতলার হোটেল মালিকরা সোমবার থেকে তাঁদের হোটেলে বাংলাদেশদের ঘর ভাঙা দেওয়া বন্ধ করে দিয়েছে।
তার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ জানায়, তারা বাংলাদেশিদের তারা চিকিৎসা করবে না।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, এরফলে হোটেল বা হাসপাতালের খুব বেশি আর্থিক ক্ষতির আশঙ্কা কম।কারণ, ৫, অগাস্ট থেকে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া একপ্রকার বন্ধ রেখেছে। জরুরি মেডিক্যাল ভিসা ছাড়া দেওয়া হচ্ছে না।