Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাংলাদেশের ব্যাঙ্কেও অস্থিরতা! পদত্যাগ করতে বাধ্য হলেন ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা

ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুচলেখা লিখে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশের ব্যাঙ্কেও অস্থিরতা! পদত্যাগ করতে বাধ্য হলেন ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের ব্যাঙ্কে অস্থিরতা।

শেষ আপডেট: 7 August 2024 12:49

দ্য ওয়াল ব্যুরো: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারই মাঝে বুধবার নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হল বাংলাদেশের ব্যাঙ্কে। ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুচলেখা লিখে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা।

স্থানীয় সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান কার্যালয় খোলার পরই বিক্ষোভ শুরু করেন ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীরা। ওই দলে ছিলেন প্রায ২০০ জন। তাঁদের অভিযোগ, বাংলাদেশের ব্যাঙ্কে বিস্তর দুর্নীতি হয়েছে, অবিলম্বে কর্মকর্তাদের দায়িত্ব থেকে না সরালে ব্যাঙ্কের সুশাসন ফিরবে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রীতিমতো চাপের মুখে পড়ে সাদা কাগজে সই করে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাঙ্কের একাধিক পদস্থ আধিকারিক। পদত্যাগ করানো হয় ডেপুটি গভর্নর কাজি ছাইদুর রহমান-সহ চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানকে। তবে বিক্ষোভের সময় ব্যাঙ্কে হাজির ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাঁরও পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা।

তাৎপর্যপূর্ণভাবে এদিন যাঁরা বিক্ষোভে শামিল হয়েছিলেন তাঁদের সঙ্গে ছিল না কোনও রাজনৈতিক পতাকা। ডেপুটি গভর্নর কাজি ছাইদুর রহমান ছাড়াও এদিন আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, খুরশীদ আলম ও হাবিবুর রহমান। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকেও পদত্যাগে বাধ্য করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল হাসিনার সরকার। 


```