Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব, আলোচনার টেবিলে যা যা থাকতে পারে

ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব, আলোচনার টেবিলে যা যা থাকতে পারে

শেষ আপডেট: 9 December 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই বাংলাই এখন আন্দোলিত। এরই মধ্যে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিক্রম। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে এদিন ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন বিক্রম মিশ্রি। তা ছাড়া ওঅ বৈঠকের পর বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সফর রাতেই শেষ হবে এবং তিনি দিল্লি ফিরে যাবেন।

নয়াদিল্লির কূটনীতিকদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, উপমহাদেশে নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে অগ্রাধিকার দেবে সাউথ ব্লক। কারণ, নয়াদিল্লি মনে করে বাংলাদেশে যত দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরে আসবে ততই উপ মহাদেশে তথা পড়শি দুই দেশের জন্য মঙ্গলজনক। 

আবার ঢাকার কূটনীতিকদের দাবি, বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে—ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধ, এবং ভিসা প্রক্রিয়ার জটিলতা নিরসন।


```