Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুস প্রশাসনকে নিয়ে হাসিনার মন্তব্য ভারত সমর্থন করে না, জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়ে দিলেন যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে শেখ হাসিনার সমালোচনা নয়াদিল্লি সমর্থন করে না।

ইউনুস প্রশাসনকে নিয়ে হাসিনার মন্তব্য ভারত সমর্থন করে না, জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 December 2024 14:21

দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিন মাস অন্তরালে থাকার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন মহম্মদ ইউনুস ও সে দেশের অন্তবর্তী সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা শুরু করেছেন। মাঝে মধ্যেই তিনি ভিডিও কনফারেন্সিং করে আওয়ামি লিগের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং সেই প্রসঙ্গে ইউনুসের তুলোধনা করছেন। 

কিন্তু ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়ে দিলেন যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে শেখ হাসিনার সমালোচনা নয়াদিল্লি সমর্থন করে না। বুধবার বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল। সেখানে বাংলাদেশে চলতি পরিস্থিতির প্রসঙ্গ ওঠে। তখনই এ কথা জানিয়েছেন বিক্রম। 

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের কারণে গত ৫ অগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক সুবিদিত। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দ্য হিন্দু সংবাদপত্রে লেখা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মিশ্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জনগণের সঙ্গে সম্পর্ক। 

বিক্রমের এই কথা ঢাকার উদ্দেশে স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ হল, সম্প্রতি বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর ইউনুস প্রশাসনও সদর্থক পদক্ষেপ করতে শুরু করেছে। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এড়িয়ে যাচ্ছিল ঢাকা। কিন্তু গত রবিবার ভারতের বিদেশ সচিবের সফরের ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে অন্তবর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তিনি এও বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। আরও অভিযোগ এলে আরও গ্রেফতার করা হবে। 

ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে হাসিনার প্রসঙ্গ তুলেছিলেন অন্তবর্তী সরকারের প্রতিনিধিরা। এমনকি শফিকুল আলম দ্য ওয়ালকে বলেছিলেন, ভারতে বসে শেখ হাসিনা অন্তবর্তী সরকার সম্পর্কে যে মন্তব্য করছেন তা দুর্ভাগ্যজনক। সেদিক থেকে বিক্রম মিশ্রির বক্তব্য প্রাসঙ্গিক। 

দ্য হিন্দু পত্রিকায় লেখা হয়েছে যে, বিক্রম মিশ্রি সংসদীয় কমিটির বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকায় আলোচনার পর এ বিষয়ে বাংলাদেশের সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে, বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের অতিরঞ্জিত প্রতিবেদন বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেছে বলেও জানিয়েছেন তিনি। বিদেশ সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এই পড়শি দেশটি দ্রুত একটি নতুন নির্বাচনের পথে এগোবে বলে সাউথ ব্লক আশা করছে।


```