Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোদীর শপথে অতিথি হাসিনা, এদিকে বাতিল হয়ে গেল ভারত–বাংলাদেশ ট্রেন পরিষেবা

ট্রেন বাতিলের জন্য স্বাভাবিকভাবেই তারা সমস্যায় পড়বেন।

মোদীর শপথে অতিথি হাসিনা, এদিকে বাতিল হয়ে গেল ভারত–বাংলাদেশ ট্রেন পরিষেবা

ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা বাতিল

শেষ আপডেট: 10 June 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো: ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই খবর পেতেই চাপে পড়েছেন সে দেশের বহু সাধারণ যাত্রী। পর্যটনের জন্য তো বটেই, বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন চিকিৎসার জন্য। এই ট্রেন বাতিলের জন্য স্বাভাবিকভাবেই তারা সমস্যায় পড়বেন। তবে সাময়িকভাবেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস সাময়িক বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে মিতালি এক্সপ্রেসও। সম্প্রতি জানানো হয়েছিল যে ট্রেনের ভাড়া বাড়ানো হবে। এখন ঘোষণা করা হল যে তিনটি ট্রেনই বাতিল। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সামনেই ইদ-উল-আধহা। সেই উপলক্ষেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইদ-উল-ফিতরের সময়ও একাধিক ট্রেন বাতিল ছিল। 

ভারতে আবার সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদী। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি উপস্থিতও ছিলেন নয়াদিল্লির রবিবারের অনুষ্ঠানে। কিন্তু এরই মধ্যে ভারত-বাংলাদেশ ট্রেন বাতিলের খবরে হইচই পড়শি দেশে। তবে ট্রেন চড়ে ভারতে না আসতে পারলেও বাংলাদেশের মানুষের জন্য আকাশপথ এবং সড়কপথ খোলাই আছে। ভারতে আসতে কোনও বাধা নেই তাঁদের। 

কিন্তু সাময়িক বললেও ঠিক কতদিন বন্ধ থাকছে এই ট্রেন পরিষেবা? ভারতীয় রেল কর্তৃপক্ষকে বাংলাদেশ রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, ১৬ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস এবং ১২ থেকে ২০ জুন মিতালি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তারপর থেকেই স্বাভাবিক ট্রেন পরিষেবা শুরু হবে।   


```