Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় হাসিনার খুড়তুতো ভাইদের ‘শেখ বাড়ি’ পুড়ে ছাই আন্দোলনকারীদের হামলায়

খুলনায় হাসিনার খুড়তুতো ভাইদের ‘শেখ বাড়ি’ পুড়ে ছাই আন্দোলনকারীদের হামলায়

শেখ হাসিনা

শেষ আপডেট: 5 August 2024 13:18

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা খুলনায় তাঁর দুই খুড়তুতো ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। ‘শেখ বাড়ি’ বলে পরিচিত বড় ও পুরনো বাড়টি দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়। 

ওই বাড়িতে থাকতেন প্রধানমন্ত্রীর দুই খুড়তুতো ভাই শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দীন। তাঁরা দু’জনেই আওয়ামী লিগের সাংসদ। রবিবার ‘শেখ বাড়ি’র পাশাপাশি খুলনা প্রেস ক্লাব, আওয়ামী লিগের অফিস ইত্যাদিতে রবিবার রাতে আগুন দেয় বিক্ষোভকতারীরার। হাসিনার দুই সাংসদ ভাই ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যদেরও কোনও শারীরিক ক্ষতির কথা জানা যায়নি। 

এদিকে, সোমবার সকাল থেকে দেশের পরিস্থিতি মোটের উপর শান্ত। কার্ফু জারি থাকায় পথঘাট শুনশান। গতকাল রাত থেকে মোবাইন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ঢাকা-সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির তখল নিয়েছে সেনা। সেনা প্রধান রবিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছেন, সরকার কার্ফু জারি করেছে। সেনা বাহিনী আইন ও সংবিধানের আধারে পদক্ষেপ করবে। দেশবাসীকে অনুরোধ করছি, কার্ফু চলাকালে বাড়ি থেকে বের হবেন না।

এদিকে, আন্দোলনকারীরা কার্ফু উপেক্ষা করে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ডাক দিয়েছে। এখনও পর্যন্ত সেই কর্মসূচি ঘিরে অশান্তির খবর নেই।


```