Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৫ অগস্ট নিয়ে রাষ্ট্রপতির বাণী দ্য ওয়াল-এর হাতে, ইউনুসের চেয়েও কড়া সমালোচনা করেছেন হাসিনার

জল্পনা শুরু হয়েছে রাষ্ট্রপতির ভাষণ কি মহম্মদ ইউনুস সরকারের লিখে দেওয়া? 

৫ অগস্ট নিয়ে রাষ্ট্রপতির বাণী দ্য ওয়াল-এর হাতে, ইউনুসের চেয়েও কড়া সমালোচনা করেছেন হাসিনার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 August 2025 20:03

অমল সরকার

আগামী আগস্ট মঙ্গলবার বাংলাদেশে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বাণী দেবেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সেটি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। ২০২৩ সালে হাসিনা সরকারই অবসরপ্রাপ্ত বিচারক মহম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল। হাসিনা স্বয়ং তাঁকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিএনপি সহ সব বিরোধী পক্ষ ওই নির্বাচন বয়কট করে।

হাসিনা মনোনীত সেই রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে বাণী দিয়েছেন তার কপি দ্য ওয়াল-এর হাতে এসেছে।  সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও প্রচার করা হবে আগামী মঙ্গলবার। তবে ইতিমধ্যে যাঁরা তাতে চোখ বুলিয়েছেন তাঁরা কমবেশি সকলেই বিস্মিত।

জল্পনা শুরু হয়েছে রাষ্ট্রপতির ভাষণ কি মহম্মদ ইউনুস সরকারের লিখে দেওয়া? নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে সাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন। বাণীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট। যদিও কথা শুরু হয়েছে, অনির্বাচিত সরকার কি রাষ্ট্রপতির ভাষণ লিখে দিতে পারে?

বাণীতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথাও শেখ হাসিনার নাম করেননি। কিন্তু গণ-অভ্যুত্থানের আগের পরিস্থিতির কঠোর নিন্দা করে বুঝিয়ে দিয়েছেন তিনি হাসিনার শাসনকেই নিশানা করেছেন।

বলেছেন 'বৈষম্য মূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপু শাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।'

তিনি বলেছেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ভোটাধিকারহরণসহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের  বিস্ফোরণ। এই বৈষম্য মূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।'

তিনি আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আশাকআকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ আজকের দিনে আমার একান্ত প্রত্যাশা।'


```