Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজমির শরিফের মাজার লাগোয়া মসজিদকেও মন্দির বলে দাবি হিন্দুত্ববাদীদের

আজমির শরিফকে হিন্দু মন্দির দাবি করে গত সপ্তাহে আদালতে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন। লাগোয়া একটি প্রাচীন মসজিদ ‘আধাই দিন কা ঝাঁপড়া’-কেও মন্দির দাবি করে এবার প্রচারে শুরু করল হিন্দুত্ববাদীরা।

আজমির শরিফের মাজার লাগোয়া মসজিদকেও মন্দির বলে দাবি হিন্দুত্ববাদীদের

আধাই দিন কা ঝাঁপড়া

শেষ আপডেট: 3 December 2024 09:14

দ্য ওয়াল ব্যুরো: আজমির শরিফকে হিন্দু মন্দির দাবি করে গত সপ্তাহে আদালতে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন। লাগোয়া একটি প্রাচীন মসজিদ ‘আধাই দিন কা ঝাঁপড়া’-কেও মন্দির দাবি করে এবার প্রচারে শুরু করল হিন্দুত্ববাদীরা।

আজমেরের ডেপুটি মেয়র নীরজ জৈন এই ব্যাপারে একটি লম্বা বিবৃতি দিয়েছেন। তাঁর দাবি, ‘আধাই দিন কা ঝাঁপড়া’ (আড়াই দিনের মেলা বা সমাবেশ) মসজিদটি আসলে একটি হিন্দু মন্দির এবং সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেগুলি ভেঙে মসজিদ তৈরি হয়েছে। নালন্দা এবং তক্ষশিলার মতো এই প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানও গুড়িয়ে দেওয়া হয়েছিল। এভাবেই ভারতের শিক্ষা ও সংস্কৃতির উপর আঘাত হানা হয়।

রাজস্থানের আজমির শহরে অবস্থিত ‘আড়াই দিন কা ঝাঁপড়া’ একটি ঐতিহাসিক মসজিদ হিসাবে পরিচিত। স্বাধীনতার পর থেকেই সেটি আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করে আসছে। ফলে সেখানে প্রতিদিন নমাজ পাঠেরও সুযোগ নেই।  

জৈন ধর্মাবলম্বীরা মসজিদটিকে তাদের প্রাচীন মন্দির দাবি করে বলেছে, আর্কিওলজিক্যাল সার্ভের সমীক্ষাতেও সেটির দেওয়ালে হিন্দু সংস্কৃতি এবং সংস্কৃত স্লোকের উল্লেখ রয়েছে। সেগুলি এক হাজার বছরের পুরনো বলে দাবি। অন্যদিকে, এএসআইয়ের নথিপত্র অনযায়ী বহু বছর আগে সেখানে আড়াই দিনের জন্য উরস উৎসব বা ইসলাম ধর্মাবলম্বীদের মেলা বসত। ঐতিহাসিক হরিবিলাস শারদাও উরস উৎসবের পক্ষে মত দিয়েছেন। তাঁর কথায় পাঞ্জাব থেকে আসা ধর্মগুরু পাঞ্জাবা শাহের নামে সেখানে উৎসব পালিত হত।

রাজস্থান বিধানসভার স্পিকার বিজেপির বাসুদেব দেবনানী আজমির উত্তর বিধানসভার বিধায়ক। তিনিও কয়েক মাস আগে ‘আড়াই দিন কা ঝাঁপড়া’ মসজিদকে মন্দির এবং সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি করেন। প্রচারে নেমেছে বিশ্বহিন্দু পরিষদও। শহরের ডেপুটি মেয়র হঠাৎ করেই আজমির শরিফ দরগা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে থাকা মসজিদটি নিয়ে সরব হওয়ায় অনেকেই মনে করছে এই প্রাচীন নির্মাণটি নিয়েও আদালতে মামলা-মোকদ্দমা শুরু হতে পারে।


```