Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাংলাদেশে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে না

অনেকেই এই সিদ্ধান্তে বলছেন, ছাত্র আন্দোলনের নাম করে যে যা খুশি দাবি করছেন।

বাংলাদেশে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে না

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

শেষ আপডেট: 22 August 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল হল বাংলাদেশে। আন্দোলনকারী একদল ছাত্র মঙ্গলবার শিক্ষা দফতরের উপরে চাপ সৃষ্টি করে দাবি করে, এই পরিস্থিতিতে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসা অসম্ভব। একাংশ আবার মনে করে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু বাংলাদেশের যা আবহ, তার দিকে তাকিয়ে শিক্ষা দপ্তরের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ঘোষণা করেন, চলতি বছরে হায়ার সেকেন্ডারি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। কী ভাবে মূল্যায়ন হবে তাহলে, ঠিক হয়নি

অনেকেই এই সিদ্ধান্তে বলছেন, ছাত্র আন্দোলনের নাম করে যে যা খুশি দাবি করছেন। কিছু ছেলে নিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছে। দাবি মানতে বাধ্য করছেন। যার জন্য হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল হল।

চলতি মাসের ৫ তারিখ ঢাকা ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন দিল্লিতে। গত ১৩ দিনে মোট ১০টি মামলা দায়ের হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বেশিরভাগ মামলাতেই খুনের অভিযোগ। আইনজ্ঞদের বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করালে তাঁর বাকি জীবন জেলেই কেটে যেতে পারে। সবই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতির উপর। দেশে যে হিংসাত্মক পরিস্থিতি চলছে তাতে এই সময় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে রাজি হবে না ভারত। এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশের সমর্থন নয়াদিল্লির পাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।

৮ অগস্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে শপথ গ্রহণের মাধ্যমে। শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শেখ হাসিনার দেশত্যাগ পরবর্তী ঘটনাবলীর দীর্ঘ পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হল হায়ার সেকেন্ডারি পরীক্ষা।  


```