Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হাসিনা, রেহানার ব্যাঙ্কের তথ্য তলব, রবিবার ইউনুসকে 'চোর' বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী

আওয়ামী লিগ নেতৃত্বে ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে প্রতিহিংসা বলছে।  গত রবিবার হাসিনা তাঁর দলের ব্রিটেনের সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইউনুসকে চোর, অর্থ পাচারকারী বলে আক্রমণ শানিয়েছিলেন।

হাসিনা, রেহানার ব্যাঙ্কের তথ্য তলব, রবিবার ইউনুসকে 'চোর' বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী

হাসিনা ও রেহানা

শেষ আপডেট: 10 December 2024 11:20

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য তলব করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই ব্যাপারে নির্দেশ পাঠিয়ে তারা পাঁচ দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য চেয়েছে।

বাংলাদেশ সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে হাসিনা ও রেহানার ব্যক্তিগত ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের নামে তাঁদের যৌথ অ্যাকাউন্টের হিসাবও দাখিল করতে হবে। হাসিনা ট্রাস্টের চেয়ারপারসন এবং রেহানা সদস্য। ৩২ নম্বর ধানমণ্ডিতে অবস্থিত শেখ মুজিবের বাড়িটিতেই রয়েছে ট্রাস্টের অফিস।

আওয়ামী লিগ নেতৃত্বে ইউনুস সরকারের এই সিদ্ধান্তকে প্রতিহিংসা বলছে। গত রবিবার হাসিনা তাঁর দলের ব্রিটেনের সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইউনুসকে চোর, অর্থ পাচারকারী বলে আক্রমণ শানিয়েছিলেন। আওয়ামী লিগ মনে করছে সেই কারণে বঙ্গবন্ধুর নামে থাকা ট্রাস্টের লেনদেন নিয়ে প্রশ্ন তুলতে চাইছে।

অ্যাকাউন্টে জমা পড়া অর্থের উৎস এবং কোন খাতে খরচ করা হয়েছে তার বিশদ জানতে চেয়েছে ব্যাঙ্কের গোয়েন্দা শাখা।


```