Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আগে সংসদ নির্বাচন, পরে বাকি ভোট, সাফ জানাল বিএনপি, উল্টো সুর জামাতের

জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে।

আগে সংসদ নির্বাচন, পরে বাকি ভোট, সাফ জানাল বিএনপি, উল্টো সুর জামাতের

শনিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেষ আপডেট: 15 February 2025 20:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে বলে একাধিকবার আভাস দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তার আগে কি উপজেলা এবং নগর প্রশাসন অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন হবে?

এই ব্যাপারে ভিন্ন সুর বিএনপি-জামাতি ইসলামির। জামাতি ইসলামি অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চায়। অন্যদিকে, বিএনপির দাবি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন করাতে হবে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বাকি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

শনিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ডাকা জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানান, তাঁরা সবচেয়ে আগে জাতীয় সংসদ নির্বাচন চান। 

সরকার কী চায়? সুত্রের খবর অন্তর্বর্তী সরকার মুখে বিষয়টি রাজনৈতিক দলগুলির উপর ছেড়ে দিলেও তাদের বাসনা হল আগে হোক স্থানীয় সরকারের ভোট। 

জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। ওই দলের সঙ্গে জামাতি ইসলামির অলিখিত আসন সমঝোতা হতে পারে। নতুন দলের নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন করার ভাবনা আছে। যাতে জাতীয় সংসদ নির্বাচনে লড়াই সহজ হয়।

রাজনৈতিক মহলের খবর, বিএনপি এই খেলা ধরতে পেরে আগেভাগে দাবি তুলেছে, সংসদ ভোট আগে করাতে হবে।


```