Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ফিরোজা-কমল পুত্র ওপারের ব্যান্ড তারকা শাফিন প্রয়াত, জনপ্রিয় শিল্পীর শৈশব কাটে এপারে

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড গায়ক শাফিন আহমেদ মারা গিয়েছেন।

ফিরোজা-কমল পুত্র ওপারের ব্যান্ড তারকা শাফিন প্রয়াত, জনপ্রিয় শিল্পীর শৈশব কাটে এপারে

শাফিন আহমেদ

শেষ আপডেট: 25 July 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড গায়ক শাফিন আহমেদ মারা গিয়েছেন। দুই বাংলাতেই তাঁর ব্যান্ড মাইলস-এর গান বেশ জনপ্রিয়।

বৃহস্পতিবার সকালে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।৷ বয়স হয়েছিল ৬১। 

২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আগের দিন অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন। 

শাফিনের আর এক পরিচয় হল তিনি দুই বাংলার জনপ্রিয় সরকার কমল দাশগুপ্ত ও নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী বলে খ্যাত ফিরোজা বেগমের পুত্র। বাবা মায়ের কাছেই তাঁর সঙ্গীতে হাতেখড়ি।

বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগমের সঙ্গে পুত্র শাহিন।

পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে পরে দেশে ফিরে আসেন। গড়ে তোলেন নিজের ব্যান্ড মাইলস। যুক্তরাষ্ট্রে থাকাকালেই পশ্চিমের সঙ্গীতের সঙ্গে সখ্য তৈরি হয় তাঁর। 

পরবর্তীকালে মাইলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গান হল, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন', 'জন্মদিন তোমার’  ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’ ইত্যাদি। 

শাফিনের ছোটবেলা কেটেছে কলকাতায় অ্যান্থনি বাগান লেন ও টালিগঞ্জে। ১৯৬৭ সালে তিন ছেলেকে নিয়ে ফিরোজা বেগম প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান। পরে যান কমল দাশগুপ্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁরা নিয়মিত ঢাকা-কলকাতা করতেন। শাফিন কলকাতায় মা ফিরোজা বেগমের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন।

 কয়েক বছর আগে শাফিন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, মায়ের গলায় নজরুল সঙ্গীত শুনতে উন্মুখ হয়ে থাকতেন বাবা৷ মায়ের একটা গানঘর ছিল, নাম আনন্দলোক। বাবা সেটির বাইরে দাঁড়িয়ে মায়ের গান শুনতেন। কলকাতায় থাকার সময় বাবার সঙ্গে বসে রেডিওতে ইডেনে ক্রিকেটের বড় ম্যাচের ধারাবিবরণী শুনতাম।


```