Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ বছর আগে খালেদার জন্মদিনের অনুষ্ঠানে হামলা, হাসিনা-সহ ৪২৫ জনের বিরুদ্ধে তোলাবাজির মামলা

ঘটনাটি আট বছর আগের। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের হল বাংলাদেশে। 

৮ বছর আগে খালেদার জন্মদিনের অনুষ্ঠানে হামলা, হাসিনা-সহ ৪২৫ জনের বিরুদ্ধে তোলাবাজির মামলা

খালেদা জিয়া ও শেখ হাসিনা।

শেষ আপডেট: 29 August 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো: ঘটনাটি আট বছর আগের। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের হল বাংলাদেশে। 

চট্টগ্রামের বিএনপি নেতা তথা ব্যবসায়ী মামুন আলি আদালতে অভিযোগ করেন, ২০১৬ সালের ১৫ অগাস্ট তিনি নিজের বাড়িতে দলনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছিলেন। স্থানীয় মানুষকে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। সেই অনুষ্ঠান পুলিশ ভণ্ডুল করে দেয় এবং তাঁর সঙ্গে থাকা নগদ সাত লাখ টাকা পুলিশ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর অভিযোগ, সেই টাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয় ভাগাভাগি করে নিয়েছে। মামলায় ওই ব্যবসায়ী মোট ৪২৫ জনের নাম উল্লেখ করেছেন আসামী হিসাবে। তাদের আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মামুদ-সহ আওয়ামী লিগের মাঠ পর্যায়ের নেতারা আছেন।

খালেদা জিয়া একটা সময় ১৫ অগাস্ট নিজের জন্মদিন পালন করতেন। যদিও কোনও সরকারি নথিতে তাঁর ওই দিন জন্মের উল্লেখ নেই। এমনকী সরকারিভাবেও তাঁর তিনটি জন্মদিনের উল্লেখ রয়েছে। কিন্তু দীর্ঘদিন তিনি ১৫ অগাস্টকে জন্মদিন পালন করতেন। 

অন্যদিকে, ওই দিনটি আওয়ামী লিগ ও শেখ হাসিনা সরকার জাতীয় শোক দিবস পালন করত। কারণ ১৯৭৫-এর ওই দিনে ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে সপরিবারে নিহত হন দেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আওয়ামী লিগের অভিযোগ জাতির পিতাকে অসম্মান করতেই খালেদা জিয়া ইচ্ছাকৃতভাবে ১৫ অগাস্ট জন্মদিন পালন করতেন। 

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে ব্যবসায়ী তথা বিএনপি নেতা মামুন আলি অভিযোগ করেন, আট বছর আগের ওই অনুষ্ঠানে স্থানীয় হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী এসে সব আয়োজন ভণ্ডুল করে তাঁকে মারধর করেন। তারপর ভিডিও কলে শেখ হাসিনা ও রেহানাকে সেই দৃশ্য দেখান। 

বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট সালাউদ্দীন মামলাটি পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে অনুসন্ধানের জন্য পাঠাতে নির্দেশ দিলে তুমুল হট্টগোল শুরু হয়। পরিস্থিতির চাপে ম্যাজিস্ট্রেট এজলাশ ছেড়ে নিজের কক্ষে চলে যান। সেখানে গিয়েও বিএনপি সমর্থকেরা চাপ দেন মামলা হালিশহর থানায় এজাহারের জন্য পাঠাতে হবে এবং নির্দেশ দিতে হবে অবিলম্বে তদন্ত শুরু করার। চাপের মুখে ম্যাজিস্ট্রেট সালাউদ্দীন সেই নির্দেশ দিয়ে রেহাই পান।


```