Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঢাকা যেন ফিরে গেছে '৭১-এ,‌ রাস্তায় সেনা পুলিশের তুলনায় সাধারণ মানুষ কম, পদে পদে তল্লাশি

একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ঢাকা যেন ফিরে গিয়েছে ১৯৭১-এ মুক্তিযুদ্ধের দিনগুলিতে। ‌ঝুঁকি নিয়ে যারা পথে বেরিয়েছেন রাস্তায় পদে পদে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি মুখে পড়তে হচ্ছে তাদের। 

ঢাকা যেন ফিরে গেছে '৭১-এ,‌ রাস্তায় সেনা পুলিশের তুলনায় সাধারণ মানুষ কম, পদে পদে তল্লাশি

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 November 2025 11:33

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের লকডাউন কর্মসূচি কিরে অশান্ত বাংলাদেশ। ‌দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন, পথ অবরোধ সরকারি বেসরকারি অফিসে হামলার একাধিক ঘটনা ঘটেছে। ‌রাজধানী ঢাকা প্রায় অবরুদ্ধ। ‌ঢাকার বড় রাস্তায় যানবাহন এবং পথচারী দুই কম।‌ স্মরণকালের মধ্যে বাংলাদেশের রাজধানীর জনজীবন এতটা বিপর্যস্ত হতে দেখা যায়নি।

একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ঢাকা যেন ফিরে গিয়েছে ১৯৭১-এ মুক্তিযুদ্ধের দিনগুলিতে। ‌ঝুঁকি নিয়ে যারা পথে বেরিয়েছেন রাস্তায় পদে পদে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি মুখে পড়তে হচ্ছে তাদের। মুক্তিযুদ্ধের সময় এই ভাবেই পাক সেনার রজ্জুতে সর্পভ্রম হয়েছিল। কোন গাড়ি তারা কার্যত ছাড় দিচ্ছে না পথ চলতি মানুষের দেহ এবং সঙ্গের মালপত্র তল্লাশি করা হচ্ছে।

আর একটু পরেই ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত জানাবে কবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। ট্রাইবুনালে ইতিমধ্যে মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কে নিয়ে হাজির করেছে পুলিশ। ওই ট্রাইবুনালের আধ কিলোমিটার দূর থেকে পুলিশ সমস্ত গাড়ি এবং পথচারীদের তল্লাশি করছে ট্রাইবুনাল ভবন নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সদর গেটের সামনে নিরাপত্তার প্রাচীর তৈরি করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ‌

শহরের অন্যান্য এলাকাতেও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে।‌ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার মিলিয়ে প্রায় চার লাখ নিরাপত্তা কর্মী শুধু রাজধানী ঢাকাতেই মোতায়েন হয়েছে।‌ মহলের একাংশ এমন কথাও বলছে আওয়ামী লিগের লকডাউন নিরাপত্তার এই কড়াকড়ির কারণে আরও বেশি সফল হয়ে গিয়েছে। ‌ভয়েও সাধারণ মানুষের অনেকে বাড়ি থেকে বের হননি। ‌

একাত্তরের সঙ্গে তুলনা টানতে গিয়ে ঢাকার প্রবীণ নাগরিকদের অনেকেই বলছেন তখন জমাতি ইসলামী মুক্তিযোদ্ধাদের খুঁজে পাকসেনার হাতে ধরিয়ে দিত। আওয়ামী লিগের লকডাউন ব্যর্থ করতে বুধবার দুপুর থেকে ময়দানের সক্রিয় হয়েছে জামাতি ইসলামী ও বিএনপি। তবে খালেদা জিয়ার দলের তুলনায় জামাতে সক্রিয়তাই বেশি দেখা গিয়েছে।

কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দখল করেছে জামাতের  ছাত্র সংগঠন ছাত্রশিবির। বুধবার রাতে ডাকসু নেতারা ক্যাম্পাসে সভা ডেকে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই লকডাউনের প্রভাব পড়তে দেওয়া হবে না। ‌ ছাত্রলীগ যাতে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য শিবিরের সমর্থকেরা বুধবার সারারাত ক্যাম্পাস পাহারায় ছিল। কিছু জায়গায় বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে সরকারি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে।‌ ঢাকার বহু এলাকায় কার্ফুর মতো পরিস্থিতি।‌ পথচারীর তুলনায় রাস্তার মোড়ে মোড়ে সেনা পুলিশের জটলা বেশি। ‌


```