Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারে বিমানবাহিনীর সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ, গুলি চলছে, নিহত ১

বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর স্থানীয় ক্যাম্পের জওয়ানদের সংঘর্ষ এখনও চলছে।

কক্সবাজারে বিমানবাহিনীর সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ, গুলি চলছে, নিহত ১

বাংলাদেশ কক্স বাজার

শেষ আপডেট: 24 February 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) পর্যটন শহর কক্সবাজারে (Coxbazar) এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর (Bangladesh air force) স্থানীয় ক্যাম্পের জওয়ানদের সংঘর্ষ  এখনও চলছে। বিমানবাহিনী গুলি, (firing) ছুঁড়ছে। প্রাণ বাঁচাতে স্থানীয়দের একাংশ এলাকা থেকে পালাচ্ছে। 

ঢাকায় (Dhaka) সেনাবাহিনীর সদর দফতর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (ISPR) জানিয়েছে, কক্সবাজারের সময় পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটি  (air force cantonment) আক্রমণ করেছে দুষ্কৃতীরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গুলিতে (firing) একজন নিহত হয়েছে।

নিহত যুবকের নাম শিহাব।  তিনি কক্সবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। দুপক্ষের বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কক্সবাজারের সমিতি পাড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর জওয়ানেরা তাদের ঘাঁটির জন্য চিহ্নিত জমির দখল নিতে গেলে স্থানীয়রা আপত্তি করে। চিহ্নিত জমিতে কয়েকশো পরিবার বাস করে। তাদের সঙ্গে বিমান বাহিনীর জওয়ানদের তর্কাতর্কি, হাতাহাতি শেষ পর্যন্ত তুমুল সংঘর্ষে গড়ায়। 

শুরু হয় গুলি বৃষ্টি।  বিমান বাহিনীর পুলিশ অপারেশনে নামে। গুলিতে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুরুতর আহতদের চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।


```