Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

চিন্ময় কৃষ্ণের জামিন হল না, মিললই না আইনজীবী! রুজু নতুন মামলাও, জেলে কাটবে আরও একমাস

বাংলাদেশের আদালতে মঞ্জুর হল না ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন।

চিন্ময় কৃষ্ণের জামিন হল না, মিললই না আইনজীবী! রুজু নতুন মামলাও, জেলে কাটবে আরও একমাস

ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ প্রভু

শেষ আপডেট: 3 December 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের আদালতে মঞ্জুর হল না ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন। বস্তুত, তাঁর হয়ে কোনও আইনজীবীই দাঁড়াতে পারেননি এই দিন। ফলে কোনও সওয়াল-জবাবেরই সুযোগ মেলেনি। এই পরিস্থিতিতে জামিন খারিজ করে দেন বিচারপতি।

জাতীয় পতাকার অবমাননা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত। আজ, মঙ্গলবার শুনানির কথা ছিল। কিন্তু তা হলই না, মিলল না জামিনও।

অন্যদিকে, আজ এই জামিনের মামলা আদালতে ওঠার ঠিক আগের রাতেই আবারও একটি নতুন মামলা রুজু হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এবারও জামিন অযোগ্য ধারাতেই মামলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস-সহ মোট ৭১ জনের বিরুদ্ধে।

জানা গেছে, সোমবার স্থানীয় এনামুল হক চৌধুরী নামে একাধিক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই নতুন মামলা করেন বিস্ফোরক দ্রব্য আইনে।

মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জামিনের শুনানি যে ভেস্তে যেতে পারে, সে নিয়ে সংশয় আগে থেকেই ছিল। কারণ সোমবার রাত পর্যন্ত চিন্ময় কৃষ্ণের হয়ে জামিনের আবেদন করতে চট্টগ্রামের কোনও আইনজীবী পাওয়া যায়নি। ঢাকা থেকে একজন আইনজীবীর মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে আসার কথা ছিল, যিনি চিন্ময় কৃষ্ণের জামিন চেয়ে লড়াই করবেন। তার আগে হিন্দু আইনজীবীদের তরফে বিচারকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করা হবে বলে ঠিক করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল তাঁরা যাতে সাধুর জামিনের আবেদনের শুনানিতে থাকতে পারেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকনের ওই সন্ন্য়াসীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন। সোমবার তাঁর স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা।

এর পরে গতকাল ফের সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠেছে। আক্রান্ত আইনজীবীর নাম রমেন রায়। স্থানীয় সূত্রের খবর, সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অভিযোগে এর আগে রমেনবাবুকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও তিনি সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তারই জেরে এই হামলা বলে মনে করা হচ্ছে। আইনজীবীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেষমেশ বাংলাদেশের সনাতনীদের একাংশের আশঙ্কাই সত্যি হয়েছে, কার্যক্ষেত্রে এর কোনওটাই সম্ভবপর হয়নি। ফলে মুক্তি মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের। এবার কি আরও বৃহত্তর আন্দোলন-বিক্ষোভের পথে এগিয়ে যেতে পারে বাংলাদেশ, সেই প্রমাদই গুনছেন অনেকে।


```