দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মনে করা হচ্ছে, বৃষ্টিতে পরিবেশ ঝাপসা হয়ে যাওয়ায় চালক ভুল করে রাস্তার অবেকটা ধার দিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে যায়।
.jpg.webp)
নোয়াখালিতে বাস উল্টে নয়ানজুলিতে
শেষ আপডেট: 6 August 2025 09:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নোয়াখালিতে একটি যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে পড়ে গেছে। বুধবার সকালে একটু আগে।এই ঘটনা ঘটে নোয়াখালি-লক্ষ্মীপুর মহা সড়কে। স্থানীয় মানুষ এবং পুলিশ ঘটনাস্থল থেকে আটজনের দেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মনে করা হচ্ছে, বৃষ্টিতে পরিবেশ ঝাপসা হয়ে যাওয়ায় চালক ভুল করে রাস্তার অবেকটা ধার দিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটি মাইক্রো বাস। তাতে ওমান প্রবাসী নোয়াখালির একটি পরিবারের মোট এগারো জন ছিলেন। তারা দেশের বাড়িতে ছুটি কাটিয়ে ওমানে ফিরে যেতে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলেন।
আহতদের একজন পুলিশকে জানিয়েছেন, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে। জলের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হয় আটজনের। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।