Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লুঙ্গিতে মালকোঁচা বেঁধে দিল্লি 'খবরে'র ডাক! রাফাল বিমান নিয়ে বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ

এ প্রসঙ্গে ভারতের প্রাক্তন সামরিক কর্তারা বলছেন, রাফেল সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁরাই মূর্খের মতো এসব কথা বলতে পারেন।

লুঙ্গিতে মালকোঁচা বেঁধে দিল্লি 'খবরে'র ডাক! রাফাল বিমান নিয়ে বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ

বিএনপির যুগ্ম সচিব হাবির উন নবি খান সোহেল।

শেষ আপডেট: 21 December 2024 10:28

দ্য ওয়াল ব্যুরো: ৪ দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী। এবার বাংলাদেশের এক বিএনপি নেতার মুখে শোনা গেল ভারতের যুদ্ধ বিমান রাফেল নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে বাংলাদেশের বিএনপির যুগ্ম সচিব হাবির উন নবি খান সোহেল রাফেল প্রসঙ্গে দিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

বিএনপি নেতার হুঁশিয়ারি, "আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুন, ওই আঙুল কেটে ফেলব। আমরা একবার যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে!"

বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের সম্পর্ক ইতিমধ্যে তলানীতে ঠেকেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে এবং চার দিনের মধ্যে কলকাতা দখল প্রসঙ্গে সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "হাসিমারাতে ৪০টা ব়্যাফেল আছে। আরও অনেক জায়গায় ব়্যাফেল আছে। দুটো উড়িয়ে দিলে ওরা প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে।"

তারই পাল্টা জবাবে রাফেল বিমান প্রসঙ্গে হাস্যকর দাবি করেছেন বিএনপি নেতা। ভাইরাল ভিডিওয় বিএনপি নেতাকে এও বলতে শোনা যাচ্ছে, "আমাদের টয়লেট করাতে রাফেল বিমান লাগে, আর আপনারা তো রাস্তার ধারে বসে টয়লেট করেন!"

এ প্রসঙ্গে ভারতের প্রাক্তন সামরিক কর্তারা বলছেন, রাফেল সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁরাই মূর্খের মতো এসব কথা বলতে পারেন।


```