Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না বিএনপি, গভীর রাতের বিবৃতিতে ইউনুসের সুরে হাসিনাকে নিশানা

শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনার নিন্দা করল না বিএনপি।

মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না বিএনপি, গভীর রাতের বিবৃতিতে ইউনুসের সুরে হাসিনাকে নিশানা

শেষ আপডেট: 7 February 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনার নিন্দা করল না বিএনপি। শুধু ধানমন্ডির ওই বাড়িটিই নয়, বুধ ও বৃহস্পতিবার, দু'দিন ধরে সারা বাংলাদেশ জুড়ে চলেছে মুজিবের স্মৃতি মুছে ফেলার অভিযান। সেই সঙ্গে চলে শেখ হাসিনা-সহ আওয়ামী লিগ নেতাদের বাড়ি, অফিসে হামলা। আওয়ামী লিগ সুত্রে দাবি করা হয়েছে দলের প্রথমসারির জনা তিরিশ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর হয়েছে। বাদ যায়নি দেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাাড়িও।

দু'দিন ধরে চলা হামলাবাজির ঘটনা নিয়ে বিএনপি টুঁ শব্দটি করেনি। অবাক করা বিষয় হল, তাণ্ডব নিয়ে দেশের অন্যতম দলটি বিবৃতি দিয়েছে ভোর রাতে। দলের প্রবীণ নেতা রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি বলেছে, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার আওয়ামী লিগ ও তাদের দোসররা জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান সম্পর্কে 'অশালীন এবং আপত্তিকর বক্তব্য' দিচ্ছে বলেই দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, মুজিবের বাড়িসহ বাংলাদেশে আওয়ামী লিগের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায়  ইউনুস সরকারও সাবেক শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে। সরকার বিশেষভাবে দায়ী করেছে শেখ হাসিনাকে। বিএনপি কার্যত সরকারের সঙ্গে সুর মিলিয়েছে। 

হাসিনার নাম না নিয়ে বিএনপির বক্তব্য, স্বৈরাচারের উসকানিমূলক বক্তব্যের ফলশ্রুতিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙ্গে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। 

বিএনপি বলেছে, গণঅভ্যুত্থানে নিহত পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহযোগিতা করা, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের বিচার নিশ্চিত করা, সেই সঙ্গে তাদের উসকানিমূলক তৎপরতা রোধ করাটা সরকারের অগ্রাধিকার হওয়ার কথা। কিন্তু এসব বিষয়ে সরকারের দৃশ্যমান এবং উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই।


```