Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেমাল এর আগমনের আগেই বাংলাদেশে ৮০ যাত্রী নিয়ে ডুবল নৌকা! নিখোঁজ একাধিক

আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই স্থলভাগে আছড়ে পড়বে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল।

রেমাল এর আগমনের আগেই বাংলাদেশে ৮০ যাত্রী নিয়ে ডুবল নৌকা! নিখোঁজ একাধিক

বাংলাদেশে নৌকাডুবি। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 May 2024 21:57

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই স্থলভাগে আছড়ে পড়বে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল। এদিকে রেমালের আগমনের আগেই নৌকাডুবির ঘটনা ঘটল বাংলাদেশে। 

বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা নদীতে ডুবে গেল একটি নৌকা। এই মোংলাতেই রেমাল এর ল্যান্ডফল করার কথা রয়েছে। সেজন্য আগে থেকে সতর্কবার্তাও জারি করেছিল প্রশাসন। অভিযোগ, বেশি মুনাফার লোভে অতিরিক্ত যাত্রী চাপানো হয়েছিল নৌকায়। তারই জেরে ঘটেছে দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে নৌকাডুবির ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে নৌ পুলিশ, দমকল ও উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিরা। নদীতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। কয়েকজন সাঁতরে পাড়ে উঠে এলেও এখনও বহু মানুষের খোঁজ মেলেনি। ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন।

এদিকে ঘটনার পর পুরসভার একটি টোল আদায়ের কাউন্টারে ভাঙচুর চালান নিখোঁজদের আত্মীয়রা। তাঁদের অভিযোগ, পুরসভার গাফিলতিতেই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে নৌকা। ঘটনার পর থেকে মোংলা নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে। চলছে উদ্ধার কাজ। তবে এখনও অনেকেই নিখোঁজ। 


```