Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের ঝিনাইদহে ৩ জনকে খুন করে দায় স্বীকার নিষিদ্ধ সংগঠন গণ বাহিনীর

বাংলাদেশের ঝিনাইদহে (Bangladesh Jhenaidah) তিনজনকে গুলি (murder) করে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিষিদ্ধ সংগঠন (banned organisation) জাসদ-গণবাহিনী (ganabihini) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খুনের পর সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় দাবি করা হয়েছে।

বাংলাদেশের ঝিনাইদহে ৩ জনকে খুন করে দায় স্বীকার নিষিদ্ধ সংগঠন গণ বাহিনীর

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 22 February 2025 07:46

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ঝিনাইদহে (Bangladesh Jhenaidah) তিনজনকে গুলি (murder) করে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিষিদ্ধ সংগঠন (banned organisation) জাসদ-গণবাহিনী (ganabihini) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খুনের পর সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় দাবি করা হয়েছে। এই ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সেনা সকলকেই চিন্তায় ফেলেছে। কারণ গণবাহিনী প্রায় পঞ্চাশ বছর আগে নিষিদ্ধ হয়েছে। সেই সংগঠন এখন হত্যাকাণ্ড চালাতে পারে কেউ কল্পনাই করতে পারছে না। ঝিনাইদহের পুলিশকর্তারা বলেছেন, তাঁরা পূর্ণাঙ্গ তদন্তের পর বলতে পারবেন ঘটনার পিছনে প্রকৃতপক্ষে কারা দায়ী।

পুলিশ জানিয়েছে শুক্রবার রাত এগারোটা নাগাদ তিনজনকে গুলি করে হত্যা করা হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠে। সেখানে স্থানীয় শ্মশানের পাশে তিনজনের দেহ পড়েছিল। 

স্থানীয় মানুষ জানান দেহ উদ্ধারের আগে তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা যায় শ্মশানের পাশে তিনটি রক্তাক্ত দেহ করে আছে। নিহতেরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সদস্য। বর্তমানে এই দলটি তেমন সক্রিয় নয়। হাতেগোনা কিছু মানুষ দলটির অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

হত্যার পর ওই উগ্রপন্থী সংগঠনের তরফে জনৈক কালু সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়ে খুনের দায় স্বীকার করে। তাতে হয়, ‘ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তাঁর দুই সহযোগীসহ তিনজনকে জাসদ গণ বাহিনী হত্যাকরেছে। বাকিরা শুধরে না গেলে তাদেরও একই পরিণতি হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখত। দলটি শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। গণবাহিনীর সন্ত্রাসবাদী কার্যকলাপে একটা সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলির দুশ্চিন্তায় সময় কাটত। গণবাহিনী জাতীয় সমাজতান্ত্রিক দলের হয়ে হত্যাকাণ্ড চালাত। ওই বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন সেনাকর্তা আবু তাহের। জেনারেল জিয়া তাঁর একদা সহযোগী আবু তাহেরকে মৃত্যুদণ্ড দেন। ওই সময় নৌবাহিনীকে 'বাংলাদেশের আল কায়দা' বলা হত। 

 জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন ওই বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করেন। 

জাতীয় সমাজতান্ত্রিক জলের সঙ্গে পরবর্তীকালে অবশ্য বাকি দলগুলির বোঝাপড়া হয। আওয়ামী লিগের ১৪ দলের জোটের অন্যতম হল জাতীয় সমাজতান্ত্রিক দল। ওই দলের নেতা হাসানুল হক ইনু বর্তমানে কারাবন্দি। সেই দলের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন গণ বাহিনী হঠাৎ করে সক্রিয় হওয়ায় সব মহলই বিস্মিত। প্রশাসনের কর্তাদের একাংশ মনে করছেন গত বছর গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র নানা হাত ঘুরে বসে যাওয়া সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছেছে৷ তারা নতুন করে সক্রিয় হচ্ছে।


```