
জামিন পেলেন বাংলাদেশের হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাস
শেষ আপডেট: 30 April 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: জামিন পেলেন বাংলাদেশের হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
গত বছরের ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে আটক ছিলেন। নিম্ন আদালত, পরে হাই কোর্টে আবেদন করেও জামিন পাচ্ছিলেন না এই সাধু। অবশেষে বুধবার উচ্চ আদালতের দুই বিচারপতি জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশের হিন্দু জাগরণ জোটের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাস দেশদ্রোহিতার মামলায় আটক ছিলেন চট্টগ্রাম জেলে। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের এক বিএনপি নেতা ফিরোজ খান।
উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করায় বিএনপি ওই নেতাকে বহিষ্কার করলেও মামলা বহাল থাকে। সরকারপক্ষ বারে বারে জামিনের আবেদনের বিরোধিতা করায় অসন্তোষ দেখা দেয় সংখ্যালঘুদের মধ্যে। একজন সাধুকে কেন জামিন না দিয়ে জেলে আটকে রাখা হয়েছে বাংলাদেশ সরকারকে সে ব্যাপারে জবাবদিহি করতে বলেছিল। বুধবার হাই কোর্ট সরকারি রিপোর্টে প্রেক্ষিতে জামিন মঞ্জুর করে।