Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'থামুন, শান্ত হন!' হামলাবাজদের উদ্দেশে অবশেষে আর্জি ইউনুসের উপদেষ্টা মাহফুজের

গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে পরিচিত মাহফুজ ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙারও নিন্দা করেছেন। বলেছেন, গড়তে পারি না। আমাদের ভাঙার অধিকার নেই। 

'থামুন, শান্ত হন!' হামলাবাজদের উদ্দেশে অবশেষে আর্জি ইউনুসের উপদেষ্টা মাহফুজের

মাহফুজ আলম।

শেষ আপডেট: 7 February 2025 11:12

দ্য ওয়াল ব্যুরো: শেখ মুজিবের বাড়ি ভাঙা সহ দেশ জুড়ে হামলার ঘটনায় এখনও মুখ খোলেননি মহম্মদ ইউনুস সরকারের কোনও কর্তা। বুধবার বেশি রাতে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে মাত্র। এরপর ইউনুস সরকারের তরুণ উপদেষ্টা মাহফুজ আলম হামলাবাজদের উদ্দেশে ফেসবুক পোস্টে বলেছেন, থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই।

গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে পরিচিত মাহফুজ ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙারও নিন্দা করেছেন। বলেছেন, গড়তে পারি না। আমাদের ভাঙার অধিকার নেই। 

মুজিবের বাড়িসহ দেশব্যাপী হামলার ঘটনা নিয়ে অপর দুই ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও সজীব ভুঁইঞার মত ছিল ভিন্ন। তাঁরা ঘুরিয়ে হামলার পক্ষে সওয়াল করেন। বৃহস্পতিবার গভীর রাতে মাহফুজ লিখেছেন, 'আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।' 

 ইউনুসের এই উপদেষ্টা কোনও মন্ত্রকের দায়িত্বে নেই। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহায়কের দায়িত্ব পালন করছেন। স্বভাবতই মাহফুজ ইউনুসের কথাই বলছেন কিনা তা নিয়ে জল্পনা আছে। 

তিনি লিখেছেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা। 

এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভাল। 

মাহফুজম আলম আরও লিখেছেন, 'হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।


```