Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে সরকারি চাকরির বিতর্কিত কোটা বাতিল সুপ্রিম কোর্টে, আন্দোলন থামবে কি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছিলেন ছাত্রদের দাবির সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই।

বাংলাদেশে সরকারি চাকরির বিতর্কিত কোটা বাতিল সুপ্রিম কোর্টে, আন্দোলন থামবে কি

বাংলাদেশে আন্দোলন

শেষ আপডেট: 21 July 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সরকারি চাকরির বিতর্কিত কোটা বাতিল করে দিল দেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এমন রায় দিতে পারে জানাই ছিল। কারণ, এই ব্যাপারে হাই কোর্টের রায়ের বাতিল চেয়েছিল বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছিলেন ছাত্রদের দাবির সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই।

পূর্ব ঘোষণা মতো রবিবার সকাল ১০’টায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। আপাতত রায়ের মূল অংশটুকুই জানা গিয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। 

এখন প্রশ্ন হল, দেশের শীর্ষ আদালত কোটা বাতিলের পর চলমান আন্দোলন কি থামবে? আন্দোলনকারীরা আগেই জানিয়েছে, আইন-আদালত নয় তারা চান সরকারি সিদ্ধান্ত। সরকারকে আইন করে কোটা বাতিল করতে হবে। সংসদে সরকার বিল আনুক। প্রধানমন্ত্রী হাসিনা আগাম বলেছিলেন, আমার বিশ্বাস আদালতের রায় আন্দোলনকারীদের পক্ষে যাবে। এখন দেখার আন্দোলনকারীরা কী বলেন। 

আন্দোলনকারীদের সঙ্গে সরকারের এক দফা কথা হয়েছে। তবে আন্দোলনকারীদের অপর অংশ ওই আলোচনা নিয়ে সহমত নয়। আলোচনায় আট দফা দাবি পেশ করেন আন্দোলনকারীরা। তার অন্যতম হল, গুলিচালনা, অত্যাচারের সঙ্গে যুক্ত পুলিশ-প্রশাসনকে আগাম সাজা দিতে হবে। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গড়ার কথা ঘোষণা করলেও আন্দোলনকারীদের তরফে আগাম শাস্তি দেওয়ার দাবি তোলায় পরিস্থিতি নতুন করে জটিল করে তুলেছে।

বাংলাদেশে সরকারি চাকরির ৫৬ শতাংশ কোটা ছিল। তার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৩০ শতাংশ। সুপ্রিম কোর্ট আজ বলেছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ পদে থাকবে কোটা মুক্ত। বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক শতাংশ বিশেষভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। তবে সরকার চাইলে কোটা অদলবদল করতে পারবে, বলেছে সুপ্রিম কোর্ট।


```