Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’দেশের রণংদেহী আবহের মধ্যে, ‘অনুপ্রবেশকারী’ ভারতীয় গরু ফিরিয়ে দিল বাংলাদেশ

দু’দেশের এমন রণংদেহী আবহের মধ্যে বুধবার বাংলাদেশ ভারতকে একটি গরু ফিরিয়ে দিয়েছে।

দু’দেশের রণংদেহী আবহের মধ্যে, ‘অনুপ্রবেশকারী’ ভারতীয় গরু ফিরিয়ে দিল বাংলাদেশ

‘অনুপ্রবেশকারী’ ভারতীয় গরু

শেষ আপডেট: 11 December 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার জমানায় ভারতের ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনন্য উচ্চতা থেকে হঠাৎ করেই তলানিতে এসে ঠেকেছে। দু-দেশের কূটনৈতিক সংঘাতে জড়িয়ে গিয়েছে রাজনৈতিক দল ও নাগরিকেরা। দু-দেশের নাগরিকেরাই সমাজমাধ্যমে তীর নিক্ষেপে ব্যস্ত।

 দু’দেশের এমন রণংদেহী আবহের মধ্যে বুধবার বাংলাদেশ ভারতকে একটি গরু ফিরিয়ে দিয়েছে। অবলা পশুটির সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়া নিয়ে লঙ্কাকাণ্ড বাঁধেনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অদূরে হিলি সীমান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বুধবার সীমান্তে একটি ভারতীয় গরু বর্ডার সিকিউকিটি গার্ড অর্থাৎ বিএসএফের হাতে তুলে দিয়েছে। গরু হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবির কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচরণ। এছাড়া উপস্থিত ছিলেন গরুর মালিক।

 গরুটি হস্তান্তরের আগে দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ বৈঠক হয়। বিজিবি’র বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় তারা গরুটিকে বাংলাদেশের ভূখণ্ডে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। বুধবার সকালে বিএসএফ বিষয়টি বিজিবি’কে জানালে তারা বলে ‘অনুপ্রবেশকারী’ গরুটি তাদের হেফাজতে রয়েছে। কোনওরকম বিবাদ ছাড়াই গরুটি দুপুরে ফিরিদে দেয় বিজিবি। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহত থাকবে।


```