Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কার্ফু বহাল, আন্দোলনের ক্ষতির খতিয়ান প্রকাশ সরকারের, সেনা প্রধানের সঙ্গে বৈঠক হাসিনার

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তাঁর সরকারি বাসভবনে সেনা প্রধান ও দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

কার্ফু বহাল, আন্দোলনের ক্ষতির খতিয়ান প্রকাশ সরকারের, সেনা প্রধানের সঙ্গে বৈঠক হাসিনার

শেখ হাসিনা

শেষ আপডেট: 21 July 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরির আগের কোটা ব্যবস্থা বাতিল করে দিলেও আন্দোলনকারীরা এখনও পর্যন্ত আদালতের রায় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সংঘর্ষ চলতে থাকায় বিকাল ৫’টা থেকে ফের কার্ফু জারি হয়েছে দেশটিতে। বিকাল ৩’টা থেকে দু-ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছিল। 

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তাঁর সরকারি বাসভবনে সেনা প্রধান ও দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক রবিবার ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এই অবস্থায় রাষ্ট্রদূতদের ডেকে বাংলাদেশ সরকার তাঁদের সামনে ব্যাখ্যা করে কোন পরিস্থিতিতে সরকার কঠোর অবস্থান নিয়ে বাধ্য হয়।

শেখ হাসিনা সরকার রবিবার আন্দোলনকারীদের হামলায় সরকারি সম্মত্তির ক্ষয়ক্ষতি, বেসরকারি প্রতিষ্ঠানে হামলার আংশিক খতিয়ান প্রকাশ করেছে। বিদেশি কূটনীতিকদের হাতেও খতিয়ানের কপি তুলে দেওয়া হয়। তাতে জানানো হয়েছে ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ৫৪টি সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া হয়। তারমধ্যে বাংলাদেশ টেলিভিশন ভবন, দুর্যোগ মোকাবিলা ভবন ছাড়াও আছে একাধিক হাসপাতাল, পুলিশের গাড়ি, যানবাহন ইত্যাদি। 

গত দু’দিনে ৪২টি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তারমধ্য আওয়ামী লিগের বেশ কিছু অফিসও আছে। হামলার ঘটনায় শুধু ছাত্ররাই নয়, বিএনপি এবং জামাত শিবিরের লোকজন আক্রমণ চালায় বলে সরকারের দাবি। বাংলাদেশে প্রশাসন সে দেশের সংবাদমাধ্যমের প্রচারিত হিংসার ঘটনাও বিশ্ব দরবারে তুলে ধরার কাজ শুরু করেছে। 

শনিবার কার্ফুর মধ্যেই ঢাকায় গুলিতে ১০ জন নিহত হন। রবিবারও ঢাকার মহাখালী এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেখানে রেল লাইনের উপর জনতা ও সেনা এবং পুলিশ মুখোমুখী দাঁড়িয়ে আছে দুপুর থেকে। তবে সংঘর্ষ হয়েছে কিনা জানা যায়নি। ইন্টারনেট বন্ধ থাকায় বহু খবর সময়মতো আসছে না। 

বাংলাদেশে সরকারি ছুটি শুক্রবার। চলতি অস্থিরতার কারণে, শনি ও রবি ও সোমবার সরকারি অফিস-কাছারি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া কার্ফু থাকায় যানবাহনের সমস্যা আছে।

এদিকে, আদালতের রায়কে সরকারের তরফে স্বাগত জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আদালত নতুন কোটা নিয়ে তিনমাসের মধ্যে সরকারকে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। সরকার অতদিন অপেক্ষা করবে না। মঙ্গলবার অফিস খোলার পর বিজ্ঞপ্তি জারি করা হবে। আদালতের রায় মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি। 

অন্যদিকে, আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। ওই আন্দোলনকারীর বাবা বদরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় চোখ বাঁধা অবস্থায় নাহিদকে কে বা কারা গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। সে এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার মাঝ রাতে নাহিদকে বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গিয়েছিল।


```