Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্রুত কঠোর ব্যবস্থার নির্দেশ হাসিনার, শান্তি মিছিল আওয়ামি লিগের, ‘পাশে আছি’, হিন্দুদের বার্তা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (bangladesh) সংখ্যালঘু হিন্দুদের (hindus) ওপর হামলা (attack), দুর্গাপুজোর (durga puja) সময় মণ্ডপে মণ্ডপে ভাঙচুর, দেবীমূর্তি, বিগ্রহ ভেঙে দেওয়ার ঘটনায়  তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর মঙ্গলবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈ

দ্রুত কঠোর ব্যবস্থার নির্দেশ হাসিনার, শান্তি মিছিল আওয়ামি লিগের, ‘পাশে আছি’, হিন্দুদের বার্তা

শেষ আপডেট: 19 October 2021 12:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (bangladesh) সংখ্যালঘু হিন্দুদের (hindus) ওপর হামলা (attack), দুর্গাপুজোর (durga puja) সময় মণ্ডপে মণ্ডপে ভাঙচুর, দেবীমূর্তি, বিগ্রহ ভেঙে দেওয়ার ঘটনায়  তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর মঙ্গলবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে  অবিলম্বে ব্যবস্থা  নিতে বললেন শেখ হাসিনা (sheikh Hasina)। ধর্মকে ব্যবহার করে হিংসা, অশান্তিতে মদত, প্ররোচনা দেওয়া লোকজনের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সচিব আনোয়ারউল ইসলামকে উদ্ধৃত করে ঢাকা ট্রিবিউন সংবাদপত্র এখবর দিয়েছে। তিনি জানান, সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দিয়ে হাসিনা দেশবাসীকেও প্রকৃত তথ্য যাচাই না করে সোস্যাল মিডিয়ায় ছড়ানো যে কোনও খবর বিশ্বাস করতে বারণ করেন। গত বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপূজার সময় ফেসবুকে ছড়ানো আপত্তিকর, ধর্মদ্রোহিতায় অভিযুক্ত পোস্টের জেরে। বেশ কয়েকটি মন্দির ভাঙচুর করে দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে হিন্দু মহল্লায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে তারা। স্থানীয় মিডিয়ায় ৬ জনের মৃত্যুর খবর বেরলেও তার সত্যতা যাচাই করা যায়নি। প্রধানমন্ত্রী  স্বরাষ্ট্রমন্ত্রককে সজাগ থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা  নিতে বলেছেন বলে জানান ইসলাম। বলেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে। ঠিক কী হয়েছিল, শীঘ্রই জানা যাবে। দোষীরা সাজা পাবেই। এদিকে মঙ্গলবার হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামি লিগ দেশব্যাপী শান্তি, সম্প্রীতি মিছিল বের করেছে। দলের সাধারণ সম্পাদক ওবেইদুল কায়দার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় দপ্তরের সামনে সভায় বলেন, হিন্দু ভাই, বোনেরা  ভয় পাবেন না। শেখ হাসিনা, আওয়ামি লিগ আপনাদের সঙ্গে আছে। শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের বন্ধু বলেও দাবি করেন তিনি। দলীয় কর্মীদেরও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। বলেন, সাম্প্রদায়িক শক্তিগুলিকে দমন না করা পর্যন্ত শাসক দল রাস্তায় থাকবে। দেশব্যাপী দলীয় নেতা, কর্মীরা এইসব শক্তিকে সঠিক জবাব দিতে প্রস্তুত।  

```