
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 December 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা অব্যহত। এখনও শোধরায়নি বাংলাদেশ। ফের ঢাকায় ইসকনের সদস্যের উপর হামলার ঘটনা ঘটল। ঢাকার উত্তরায় ইসকনের সদস্যর উপর প্রাণঘাতী হামলা হল।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা পোস্ট করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠনগুলির কাছে প্রতিবাদে সোচ্চার হওয়ার আর্জি জানান তিনি। ওই ভিডিও রিপোস্ট করে রাধারমণ দাস লেখেন, 'বাংলাদেশে যে ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা গভীর উদ্বেগের'।
বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় ঢাকায় গিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। ওপারে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেছে ভারত। তাতেও কোনও রকম হেলদোল নেই বাংলাদেশের।
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে সম্মিলিত ঐক্য জোট। চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ তুলেছেন জোট নেতৃত্ব। বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার সারা বিশ্বে হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে শামিল হওয়ার কর্মসূচিঅ চলছে।
৫ অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সকল সম্প্রদায়ের মানুষ একটি বৈষম্যহীন দেশ গঠনের আশাবাদী ছিলেন। কিন্তু তা না হয়ে ৫ অগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় প্রতিটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, মন্দিরে আগুন, লুটপাটের ঘটনা ঘটেছে।