Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের সুরে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল এবার বাংলাদেশ, কী বললেন ইউনুসের উপদেষ্টা

সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল বাংলাদেশ।

ভারতের সুরে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল এবার বাংলাদেশ, কী বললেন ইউনুসের উপদেষ্টা

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা

শেষ আপডেট: 13 December 2024 18:20

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাব দু-দেশের সম্পর্কের উপর কোনও ছাপ ফেলবে না, ঢাকা সফরে গিয়ে বলে এসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এবার একই সুরে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল বাংলাদেশ।

 সে দেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে।’ দু-দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

 রিজওয়ানা হাসান বাংলাদেশের পরিবেশ আন্দোলনের একজন নামজাদা সংগঠক। মহম্মদ ইউনুসের সরকার পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই কাজের পাশাপাশি রিজওয়ানাকে সামগ্রিক বিষয়ে সরকারের অভিমত জানানোর দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস। বাংলাদেশ প্রশাসন সূত্রের বক্তব্য, রিজওয়ানা নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার অবস্থানই তুলে ধরেন।

ঢাকা সফরে গিয়ে ভারতের বিদেশ সচিব স্পষ্ট করে দিয়ে এসেছিলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে নয়াদিল্লির কোনও আপত্তি নেই। নতুন সরকারের সঙ্গেও সু-সম্পর্ক বজায় রাখার কথা বলেন তিনি। বস্তুত, মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনালাপে তাঁকে আস্বস্ত করেছিলেন নতুন সরকারের সঙ্গেও সমানতালে দু-দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ভারত।

 ঢাকা সফরে বিদেশ সচিব একথাও বলে আসেন, সংখ্যালঘু নিপীড়নের ইস্যুতে ভারত সরকার সরব হলেও দু-দেশের সম্পর্কে তার প্রভাব পড়তে দেওয়া হবে না। হঠাৎ সামনে আসা কোনও ঘটনার প্রেক্ষিতে অবস্থানকে দু-দেশের সম্পর্কের সঙ্গে জড়িয়ে নিয়ে দেখা চলবে না।

 লক্ষণীয় বিদেশ সচিব নয়াদিল্লি ফিরে আসার পর পরই বাংলাদেশ সরকার হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় ব্যবস্থা গ্রহণের কথা জানায়। শুক্রবার ইউনুস সরকারের গুরুত্বপূণ উপদেষ্টা রিজওয়ানা হাসানও ভারতের সুরেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, যা অনেকটাই নতুন কথা। এতদিন ঢাকার নয়া নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা শর্ত জুড়ে কথা বলছিলেন। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছিল সমমর্যাদায়। সেই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের মতো শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছিল। শুক্রবার ইউনুসের পরিবেশ, বন ও জয়বায়ু বিষয়ক উপদেষ্টা দু-দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন।


```