Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেবে ইউনুস সরকার, জড়িয়ে আওয়ামী লিগের ভবিষ্যৎ 

রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-ICT) শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মহম্মদ ইউনুসের সরকার।

রবিবার হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেবে ইউনুস সরকার, জড়িয়ে আওয়ামী লিগের ভবিষ্যৎ 

শেখ হাসিনা

শেষ আপডেট: 20 April 2025 00:21

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-ICT) শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মহম্মদ ইউনুসের সরকার। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী (Against Humanity) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে সরকার। হাসিনার অনুপস্থিতিতে শুনানি শুরুর তোড়জোড় শুরু করেছে ট্রাইব্যুনাল (international crim। অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে সাজা ঘোষণা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউনুস সরকার। 

একাধিক সূত্রের খবর, হত্যা, অপহরণ-সহ একাধিক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে আওয়ামী লিগ নেত্রীকে। এই সুত্রে আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলটি। 

ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আগেই জানিয়েছেন, গত বছর গণ অভ্যুত্থান ঠেকাতে হাসিনার নির্দেশেই পুলিশ-সহ নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল। এই মর্মে পর্যাপ্ত প্রমাণ তদন্তকারীরা সংগ্রহ করেছেন। হত্যার পর লাশ গুম করা হয় তাঁর নির্দেশে, দাবি সরকারি আইনজীবীর।

দলীয় সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমার প্রতিবাদে আগামী রবিবার দেশে- বিদেশে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লিগ (Awami League)। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, অবৈধ আইসিটি আদালতে আওয়ামী লিগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লিগ তীব্র প্রতিবাদ সংঘটিত করবে।
 
তিনি জানান, ২০ তারিখ সারা দেশে সকল জেলায় কালো পতাকা নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে।

এছাড়া, ২০, ২১ বা ২২ এপ্রিল (সুবিধাজনক তারিখে) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলিতে কালো পতাকা নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ এবং স্মারক লিপি প্রদান করবে দল। দলীয় সুত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ২৮টি দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সর্ব ইউরোপীয় আওয়ামী লিগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, বড় মাপের প্রতিবাদ সংঘটিত করার চেষ্টা চলছে।


```