Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত বিরোধী জঙ্গি তৎপরতায় যুক্ত বিএনপি নেতাকে মুক্তি দিল বাংলাদেশ সরকার

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুকে মঙ্গলবার মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১৭ বছর বন্দি ছিলেন প্রবীণ নেতা।

ভারত বিরোধী জঙ্গি তৎপরতায় যুক্ত বিএনপি নেতাকে মুক্তি দিল বাংলাদেশ সরকার

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 December 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুকে মঙ্গলবার মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১৭ বছর বন্দি ছিলেন প্রবীণ নেতা। তাঁর বিরুদ্ধে ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগ ছিল। ঢাকার নিম্ন আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হত ২১ ডিসেম্বর বাংলাদেশ হাই কোর্ট পিন্টুসহ সব সাজাপ্রাপ্ত আসামিকে নির্দোষ ঘোষণা করে নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়েছে। 

এই বিএনপি নেতার জেল মুক্তি নিয়ে চিন্তিত ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি। পিন্টু ভারতে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত ছিল বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। জঙ্গি সংগঠন হুজির সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশি তরুণদের কাশ্মীর হয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে পাঠাত সে, জানতে পারেন গোয়েন্দারা।

শুধু পিন্টুই নন, আর এক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসা মাত্র জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধেও ভারতে একাধিক জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। জামিনে মুক্তির পাশাপাশি জেল ভেঙে পালানো বন্দিদের মধ্যেও বহু  ভারত বিরোধী জঙ্গি রয়েছে বলে সরকারি সূত্রের খবর। জেল ভেঙে বেরনো প্রায় সাতশো বন্দিকে এখনও ধরা সম্ভব হয়নি। 

 হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনাটি ঘটে ২০০৪ সালে। ঢাকায় আওয়ামী লিগের এক সভায় ভাষণ দেওয়ার সময় তৎকালীন বিরোধী দলনেত্রী হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পিন্টু তখন ছিলেন ক্ষমতাসীন খালেদা জিয়ার সরকারের মন্ত্রী।


```