Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হাসিনা পালিয়েছেন', ভুয়ো খবর, জানাল বাংলাদেশ সরকার, স্বাভাবিক অবস্থা ফিরছে বলে দাবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে গত কয়েকদিন ধরেই একটি মহল প্রচার করছিল।

'হাসিনা পালিয়েছেন', ভুয়ো খবর, জানাল বাংলাদেশ সরকার, স্বাভাবিক অবস্থা ফিরছে বলে দাবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেষ আপডেট: 22 July 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে গত কয়েকদিন ধরেই একটি মহল প্রচার করছিল। রবিবার রাতে ভারতের একটি জনপ্রিয় সর্ব ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে খবর প্রচার করা হয়, ঢাকার গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে গোপন কোনও স্থানে পালিয়ে গিয়েছেন হাসিনা।

যদিও রবিবার বিকালেই হাসিনা গণভবনে দেশের সেনা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই ছবি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। তার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে গুজব নিয়ে সতর্ক করে। তারা বলে দেশের পরিস্থিতি নিয়ে প্রচুর মিথ্যা রটানো হচ্ছে। 

দিল্লির টিভি চ্যানেলের অনলাইন এডিশনের খবর নিয়ে তুলকালাম শুরু হয় বিশ্ব জুড়ে। এমনকী প্রচার করা হয়, হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁকে ভারতের বায়ুসেনার হেলিকপ্টার ঢাকা থেকে তুলে নিয়ে এসেছে। 

দিল্লির অনলাইন প্ল্যাটফর্মটি অবশ্য কয়েক ঘণ্টা পর খবরটি প্রত্যাহার করে নেয়। ততক্ষণে ওই খবর নিয়ে গুজব মাত্রা ছাড়ায়। বাংলাদেশে মুখে মুখে ছড়িয়ে পড়ে ওই খবর। 

সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাস দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশ যখন এক অস্থির পরিস্থিতির মুখোমুখি তখন এই ধরনের খবর খুবই দুর্ভাগ্যজনক। 

দিল্লির টিভি চ্যানেলের অনলাইন কর্তৃপক্ষ ওই খবর প্রচার করায় ভুল স্বীকার করেছে। তারা বলেছে, খবরটি প্রচারের আগে আরও খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া উচিত ছিল।

এদিকে, বাংলাদেশের সেনাপ্রধান সোমবার বিকালে জানিয়েছেন, দেশে স্বাভাবিক অবস্থা অনেকটা ফিরে এসেছে। তবে অন্য সুত্রে জানা গেছে এখনই কার্ফু পুরোপুরি উঠছে না। যদিও রাজধানী ঢাকা মোটের উপর শান্ত।


```