Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা জমানার দরে ভারতকে ইলিশ দিয়েছে বাংলাদেশ, ওপারের ইলিশের এপারে দাম কম

এখন জানা যাচ্ছে দেশের চেয়ে কম দামে ভারতকে দু হাজার টনের বেশি ইলিশ দিচ্ছে বাংলাদেশ। বেনাপোলের বাংলাদেশ কাস্টমসের কর্তারা বলেছেন, ইলিশের দাম নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

হাসিনা জমানার দরে ভারতকে ইলিশ দিয়েছে বাংলাদেশ, ওপারের ইলিশের এপারে দাম কম

ফাইল ছবি

শেষ আপডেট: 27 September 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: দেব না দেব না করেও বাংলাদেশ এবার পুজোয় ভারতকে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মতো প্রথম কিস্তির ৪৪ হাজার কেজি ইলিশ বৃহস্পতিবার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে পৌঁছে গিয়েছে। 

তারপরই গোল বেঁধেছে ইলিশের দাম নিয়ে। বাংলাদেশ এক কেজি ওজনের ইলিশ ভারতকে দিয়েছে এক হাজার ১৮০ টাকা কেজি দরে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকেছে ওই মাছ। সেখানে যশোরের স্থানীয় বাজারে বৃহস্পতিবারের মতে শুক্রবার ও আটশো থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকা কেজি দামে। 

তত্বাবধায়ক সরকারের মৎস্য উপদেষ্টা বলেছিলেন, দেশবাসীকে সস্তায় খাওয়াতেই ভারতে এবার রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাণিজ্যমন্ত্রক উল্টো পথে হেঁটে ভারতে পুজোর সময় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। 

এখন জানা যাচ্ছে দেশের চেয়ে কম দামে ভারতকে দু হাজার টনের বেশি ইলিশ দিচ্ছে বাংলাদেশ। বেনাপোলের বাংলাদেশ কাস্টমসের কর্তারা বলেছেন, ইলিশের দাম নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 

জাতীয় রাজস্ব বোর্ড সুত্রে বলা হয়েছে আগের সরকারের নির্ধারিত দরেই ভারতকে ইলিশ দেওয়া হয়েছে্। নতুন করে দর ঠিক করা হয়নি।

ভারতকে কম দামে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত জানাজানি হতে বাংলাদেশে বহু মানুষ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাতে ঘৃতাহুতি পড়েছে হাসিনা সরকারের নির্ধারিত দরে ইলিশ দেওয়ায়। কেন নতুন করে দাম নির্ধারণ করা হয়নি? জাতীয় রাজস্ব বোর্ড বলছে সব পণ্যের দর প্রতি বছর নতুন করে নির্ধারণ করা হয়নি। তাছাড়া গত বছর বরাদ্দ ইলিশের সবটা ভারতকে দেওয়া যায়নি ১৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি হয়ে যাওয়ায়। এবারও ১৩ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।


```