Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রদের চাপে বাংলাদেশের প্রধান বিচারপতির ইস্তফা, সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা

এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা

ছাত্রদের চাপে বাংলাদেশের প্রধান বিচারপতির ইস্তফা, সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

শেষ আপডেট: 10 August 2024 14:37

দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ, শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সূত্র একথা জানিয়েছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির  পদত্যাগ দাবিতে এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সেই আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে গিয়েছেন।

এদিকে, এদিনই ছাত্র-জনতা হত্যায় জড়িতদের বিচারসহ আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হল, জুলাই-অগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা। এছাড়াও সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার।

এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিলেন।  ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা দুপুরের মধ্যে পদত্যাগ না করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো।

তিনি আরও বলেন, আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা হবে। সকালেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে আদালত চত্বরে আসা শুরু করেন।  তারপরই প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালে তাঁরা চলে যান। তার কিছুক্ষণের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে প্রধান বিচারপতি ইস্তফা দিয়েছেন।


```