Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর মধ্যে সংখ্যালঘুর ক্ষতে নুন ইউনুসের, হিন্দু নিপীড়নের অভিযোগ বেমালুম অস্বীকার করলেন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরও দাবি করেছেন হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় তা সরকার খুবই সচেষ্ট। 

পুজোর মধ্যে সংখ্যালঘুর ক্ষতে নুন ইউনুসের, হিন্দু নিপীড়নের অভিযোগ বেমালুম অস্বীকার করলেন

ছবি - দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 October 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুরা সুখে শান্তিতে আছে তাদের ওপর নিপীড়ন নির্যাতনের কোন ঘটনা ঘটেনি বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দাবি করেছেন। রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন ইউনুস। বুধবার তাঁর দেশে ফেরার কথা। তার আগে নিউইয়র্কে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস দাবি করেছেন হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাগুলি অতিরঞ্জিত এবং অধিকাংশই অপপ্রচার। তার অভিযোগ এই অপপ্রচারে যুক্ত ভারত।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরও দাবি করেছেন হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় তা সরকার খুবই সচেষ্ট। নিউইয়র্ক রওনা হওয়ার আগে ইউনুস ঢাকায় জাতীয় মন্দিরে গিয়েছিলেন দুর্গাপুজোর আয়োজন নিয়ে খোঁজ খবর করতে সেইসঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সেই প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন আমি হিন্দু সম্প্রদায় কে বলেছি তারা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন এদেশের একজন নাগরিক হিসাবে সবকিছুই তাদের প্রাপ্য।

প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন। দুই সংগঠনই অভিযোগ করেছে এবার পুজোয় ১৩ টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই জেলাগুলি হল কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহ, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ।
গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, প্রায় দুই হাজারের বেশি হামলার ঘটনা ঘটে। ‌ ইউনুস এইসব ঘটনাকে সাম্প্রদায়িক সংঘর্ষ বলে মানতে চাননি।‌ তাঁর কথায় এগুলি বেশিরভাগই প্রতিবেশীদের মধ্যে বিবাদ। ‌

প্রধান উপদেষ্টার এই বক্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘুদের একাধিক সংগঠন। তাঁদের বক্তব্য, হিন্দু সম্প্রদায় যখন তাদের বৃহত্তম উৎসবে মেতেছে তখন প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আনন্দের ছন্দপতন ঘটিয়েছে তিনি হিন্দুদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে বলেছে, প্রধান উপদেষ্টার এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিষদ বিস্ময়ের সঙ্গে বলেছে অতীতে প্রধান উপদেষ্টা হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা স্বীকার করে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। এখন তিনি পুরোপুরি উল্টো কথা বলছেন।


```