Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তি পেলেন খালেদা জিয়া, তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের বিএনপি নেত্রী

সোমবারই বিএনপি নেত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিন। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন খালেদা জিয়া।

মুক্তি পেলেন খালেদা জিয়া, তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের বিএনপি নেত্রী

খালেদা জিয়া

শেষ আপডেট: 6 August 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: অশান্ত বাংলাদেশে জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া। সোমবারই বিএনপি নেত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিন। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন খালেদা জিয়া। আর্থিক তছরুপের অভিযোগে ১৭ বছরের জেল হয়েছিল তাঁর।  

অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে। হিংসার-সংঘাতের আবহে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল, শাহাবুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। 

খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান এবং শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও। 

কারাদণ্ডের নির্দেশের পর গুলশনের বাড়িতে গৃহবন্দি ছিলেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মঙ্গলবার বাড়ি ফিরলেন বাংলাদেশের খালেদা জিয়া।

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের আগুনে আপাতত পুড়ছে সে দেশ। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। সেক্ষেত্রে জেল থেকে মুক্তির পর সরকার গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কী ভূমিকা থাকে, আপাতত সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।


```