Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান, কোন পথে বাংলাদেশ

কার্ফু উপেক্ষা করেই সোমবার সকাল থেকে রাজধানী ঢাকায় বিপুল সংখ্যায় মানুষ জ্ড়ো হয়েছেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে।

রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান, কোন পথে বাংলাদেশ

শেষ আপডেট: 5 August 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে রবিবার সন্ধ্যা থেকে কার্ফু জারি আছে। কার্ফু উপেক্ষা করেই সোমবার সকাল থেকে রাজধানী ঢাকায় বিপুল সংখ্যায় মানুষ জ্ড়ো হয়েছেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। সেনাবাহিনী তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। 

অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সেনা সদরে দেশের কয়েকটি বিরোধী দলের  নেতা এবং নাগরিক সমাজের বিশিষ্টজনদের ডেকে বৈঠক করছেন।সোমবার বেলা দুটোয় তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচি এক ঘন্টা পিছিয়ে গিয়েছে। 

সেনা সদরে সেনাপ্রধানের বৈঠকে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ অধ্যাপক আসিফ নজরুল। তিনি ছাত্রদের আন্দোলনকে পরামর্শ দিচ্ছেন এবং নিয়ন্তন করছেন বলে খবর। বৈঠকে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

দেশে সরকার থাকা সত্ত্বেও সেনাপ্রধানের এই তৎপরতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তিনি বেলা দুটোর পরিবর্তে তিনটের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে সেনাপ্রধানকে এই কাজে কি সরকার এগিয়ে দিল, নাকি তিনি নিজেই উদ্যোগী হয়েছেন।

দ্বিতীয়টি হয়ে থাকলে তা সরকারের জন্য অস্বস্তির এবং এর ভবিষ্যৎ পরিণতি দেশের জন্য ভাল নাও হতে পারে কেউ কেউ বলছেন। নাগরিকদের মেজাজ বুঝে সেনাপ্রধান মার্শাল ল চালু করা সুপারিশ করতে পারেন। সেই সূত্র ধরে অতীতের মতো দেশে সেনা শাসন কায়েম হওয়াও অসম্ভব নয়। তবে সবটাই জল্পনা এবং চলতি পরিস্থিতিতে তা মাত্রা ছাড়িয়েছে। 

এ কথা ঠিক রাজনৈতিক দল এবং আন্দোলনকারীরা সরকারকে পুরোপুরি বর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আন্দোলনকারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তারা সেই দাবি প্রত্যাখ্যান করেছে। সেনাপ্রধান এই পরিস্থিতিতে আলোচনার বিকল্প রাস্তা খুললেন কিনা তা নিয়েও চর্চা চলছে। একটি বিষয় তাৎপর্যপূর্ণ তাহল, চলতি অশান্তিতে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ক্ষোভ চরমে উঠলেও সেনার বিরুদ্ধে তেমন কোন অসন্তোষ নেই। সেনাবাহিনী এখনও পর্যন্ত এক দুটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথাও গুলি চালায়নি। তারা মানুষকে অপদস্ত করছে, অতীতের মতো এমন অভিযোগও ওঠেনি। এরই 

মধ্যে শনিবার সেনাপ্রধান বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে পর দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন সেনা যে কোন পরিস্থিতিতে জনসাধারণের পাশে থাকবে। এখন দেখার বেলা তিনটে বাংলাদেশের সেনাপ্রধান কী বলেন। প্রসঙ্গত রবিবার সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে গণভবনে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


```