Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘরে-বাইরে চাপের মুখে নত বাংলাদেশ, হিন্দু নির্যাতনের কথা মানল সরকার

বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতের ভূমিকায় কোণঠাসা ঢাকা

ঘরে-বাইরে চাপের মুখে নত বাংলাদেশ, হিন্দু নির্যাতনের কথা মানল সরকার

ভারতের চাপের মুখে নতিস্বীকার বাংলাদেশের

শেষ আপডেট: 11 December 2024 10:37

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে বাংলাদেশ সরকার সেদেশে হিন্দুদের উপর হামলার কথা মেনে নিল। মূলত হিন্দু ছাড়াও বাংলাদেশে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, একথা মেনে নেওয়ার আগের দিনই বিদেশসচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লি এনিয়ে চাপ দিয়েছিল মহম্মদ ইউনুস সরকারকে।

মঙ্গলবার বাংলাদেশ স্বীকার করেছে, ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮৮টি মামলা রুজু হয়েছে। সবগুলিই সংখ্যালঘুদের উপর হামলা সংক্রান্ত অভিযোগ। এই সব অভিযোগে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। সংবাদ সংস্থা জানিয়েছে, ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

আলম সাংবাদিকদের বলেছেন, ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা-আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত মোট ৮৮টি মামলা দায়ের হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়বে। কারণ, তারপরেও এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করে নেন। তিনি আরও বলেন, এই অভিযোগগুলির অনেকগুলিই সাবেক দল আওয়ামি লিগের সমর্থকদের উপর হামলার ঘটনা।

কিছু হামলা হয়েছে যেখানে আক্রান্ত ব্যক্তিরা হলেন পূর্বতন হাসিনা সরকারের কর্মী-সমর্থক ও পদাধিকারী। তার মধ্যে অনেকগুলিই ব্যক্তিগত ঝামেলার প্রতিহিংসা বলে আলম জানিয়েছেন। তিনি বলেন, যেখানে যেখানে হিংসার খবর মিলেছে, সেখানে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, ২২ অক্টোবরের পর থেকে কী কী ঘটেছে তার বিস্তারিত খুব শীঘ্রই জানাবে সরকার।


```