Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অবশেষে জামিন চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা সহ আরও ৬৫ জন আইনজীবীর

সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

অবশেষে জামিন চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা সহ আরও ৬৫ জন আইনজীবীর

অবশেষে জামিন চিন্ময় প্রভুর আইনজীবী সহ ৬৫ জন আইনজীবীর

শেষ আপডেট: 13 January 2025 20:33

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চট্টগ্রাম আদালতে জামিন পেলেন চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা সহ আরও ৬৫ জন আইনজীবী ।

চট্টগ্রামে আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগের পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন ৬৫ জন আইনজীবী। এর মধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী শুভাশিস শর্মাও রয়েছেন। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৬ নভেম্বর খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এরপরে তাঁর ভাই জানে আলম ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এর মধ্যে ৭০ জন আইনজীবী রয়েছেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার আরেক মামলায় কিছু আইনজীবীকে আসামি করা হয়। 

আজ শুনানির শেষ মোট ৬৫ জনের জামিন মঞ্জুর করে আদালত।  এর আগে চট্টগ্রাম বারের ৬০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যার মামলায় অভিযোগ দায়ের হয়েছিল। অনেককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে এর মধ্যে অনেকেই চট্টগ্রাম আদালতে স্বাভাবিক ভাবেই প্র্যাক্টিস করছেন। তবে সাহস করে কেউ আর চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মত হননি।


```