Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের পথে আওয়ামী লিগ, পাখির চোখ ইউনুসের পদত্যাগ, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন, নির্দেশ হাসিনার

রবিবার কলকাতায় আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্বের বৈঠকের আগে ভার্চুয়াল মাধ্যমে কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

ফের পথে আওয়ামী লিগ, পাখির চোখ ইউনুসের পদত্যাগ, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন, নির্দেশ হাসিনার

আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 November 2025 23:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে ফের পথে নামছে আওয়ামী লিগ (Awami League)। ২৯ নভেম্বর পর্যন্ত টানা ছয় দিন ‌রাজপথে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং প্রচার পত্র বিলির কর্মসূচি নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

রবিবার কলকাতায় আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকের আগে ভার্চুয়াল মাধ্যমে কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ভারতের বিভিন্ন শহর এবং বিদেশ থেকে অনলাইনে যোগদান একাধিক নেতা। ‌মোট ৫৫ জন নেতা সেখানে ভাষণ দেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। ‌এই ব্যাপারে যোগাযোগ করা হলে‌ বাংলাদেশ আওয়ামী লিগের সংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, মহম্মদ ইউনুসের পদত্যাগ নিশ্চিত করা এখন আমাদের কাছে অগ্রাধিকার। দল এই দাবি আদায়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকেই আওয়ামী লিগ রাজপথে থাকবে। ‌

সূত্রের খবর, বৈঠকে হাসিনা বলেছেন, আন্দোলনের ফলে যাতে জনদুর্ভোগ না হয় সেদিকে দলকে নজর রাখতে হবে। হাসিনা নেতাদের আরও বলেছেন, আওয়ামী লিগকে জনবিচ্ছিন্ন করতে ইউনুস প্রশাসন এবং বিএনপি জামাত ট্রেনে-বাসে হামলা, ককটেল বিস্ফোরণ সরকারি বেসরকারি অফিস আক্রমণ করছে। এই ষড়যন্ত্র তারা চালিয়ে যাবে। তিনি নেতাদের বলেছেন কোনও অবস্থাতেই প্ররোচণায় পা দেওয়া যাবে না। এমনভাবে আন্দোলন করতে হবে যাতে দেশবাসী বুঝতে পারে আওয়ামী লিগ হিংসার সঙ্গে যুক্ত নয়। ‌ তবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে নেতাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাসিনা।

দলের একটি সূত্রের খবর, এর আগে হাসিনা সাজার দিন ঘোষণা এবং সাজা ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিন লকডাউন এবং দুদিন কমপ্লিট শাটডাউনের কর্মসূচি নিয়েছিল। তিন দিনে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে।


```