Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বাংলাদেশে বহু মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, পুজো চালু রাখতে ৬৭ কমিটির পাশে শিল্প সংস্থা

পুজো শুরুর আগেই বাংলাদেশে একাধিক জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহালয়ার আগের রাত থেকে শুরু হয়েছে হামলা।

বাংলাদেশে বহু মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, পুজো চালু রাখতে ৬৭ কমিটির পাশে শিল্প সংস্থা

শেষ আপডেট: 3 October 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরুর আগেই বাংলাদেশে একাধিক জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহালয়ার আগের রাত থেকে শুরু হয়েছে হামলা। নড়াইলের মিরাপাড়া বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই ঘটনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, হুমকি উপেক্ষা করে পুজো করার চেষ্টা হচ্ছে। প্রশাসনকে সমস্ত ঘটনা জানানো হয়েছে।

 পাবনার সুজাপুরে চারদিনের ব্যবধানে দুটি মন্দিরে হামলা করা হয়। প্রতিমা ভেঙে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় তদন্তে স্থানীয় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সেনা ও পুলিশের যৌথ বাহিনী এলাকাট টহল দিচ্ছে। প্রশাসনের আশ্বাস পেয়ে ওই দুটি মন্দিরেও পুজোর আয়োজন হচ্ছে। রংপুর সদরের লাহিড়ীর হাট এলাকায় একটি মন্দিরেও হামলা চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মন্দিরে হামলার আরও কিছু ঘটনা ঘটলেও হুমকির মুখে পুজো উদ্যোক্তারা থানা-পুলিশে অভিযোগ করেননি। যদিও অন্তর্বর্তী সরকারের তরফে স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন পুজো কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠকে।

এদিকে, চলতি অস্থির পরিস্থিতি, হুমকি এবং আর্থির সংকটের কারণে এ বছর বাংলাদেশে বেশ কিছু সর্বজনীন পুজো হচ্ছে না। সে দেশে দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক আওয়ামী লিগ। ওই দলের নেতা-কর্মীরা প্রতিবার পুজোয় আর্থিক সহায়তা করেছেন। এ বছর তাঁদের বেশিরভাগই এলাকা ছাড়া। তার প্রভাব পড়েছে পুজো কমিটির তহবিলে।

 এই পরিস্থিতির মধ্যেই বিগত বহু বছরের মতো এবারও মানিকগঞ্জের সিঙ্গাইরে দুর্গাপুজা উপলক্ষে ৬৮টি মন্দিরে অনুদান দিয়েছে লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। প্রতিটি মন্দিরকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক বিষয়কে বিবেচনায় রেখে এ বছর টাকার অঙ্ক বাড়ানো হয়েছে।

 অনুদান প্রদান উপলক্ষে সিঙ্গাইরের আঙ্গারিয়ার রায় বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিঙ্গাইরের ঐতিহ্যবাহী রায় পরিবারের পক্ষে গীতা রানী রায় মন্দির কমিটির কর্মকর্তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাইরের উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ইতি রানী সাহা ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।


```