Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিল আওয়ামী লিগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজোট নেতৃত্ব

বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের খবর, বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে এই শপথ নেন তাঁরা। 

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিল আওয়ামী লিগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজোট নেতৃত্ব

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেষ আপডেট: 7 August 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: জ্বলছে বাংলাদেশ। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশে পরের পর আক্রান্ত হচ্ছেন আওয়ামী লিগের নেতা-কর্মীরা। ভাঙচুর হচ্ছে বাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লিগের নেতারা। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের খবর, বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে এই শপথ নেন তাঁরা। 

তাঁরা শপথ নেন শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লিগের সভাপতি মাহবুব আলি খান। পরে তিনি বলেন, "আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই। জামাত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, তাকে রুখবই।"

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম বলেন, "যত দিন পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরাও ঘরে ফিরব না। দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা।"


```