Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসিনার বিরুদ্ধে আরও এক গ্রেফতারি পরোয়ানা,নাম আছে মেয়ে পুতুলেরও, তিনি হু’র পদস্থ আধিকারিক

ঢাকা মহানগর আদালতের বিচারক মহম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার সকালে পরোয়ানা জারির আদেশ দেন। তালিকায় নাম আছে হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও।

হাসিনার বিরুদ্ধে আরও এক গ্রেফতারি পরোয়ানা,নাম আছে মেয়ে পুতুলেরও, তিনি হু’র পদস্থ আধিকারিক

শেখ হাসিনা-সায়মা ওয়াজেদ পুতুল

শেষ আপডেট: 10 April 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina, ex-Prime Minister of Bangladesh) বিরুদ্ধে আরও এক গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি হল বৃহস্পতিবার। ঢাকা মহানগর আদালতের (Dhaka metropolitan court) বিচারক মহম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার সকালে পরোয়ানা জারির আদেশ দেন। তালিকায় নাম আছে হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও (Sayma Wajed Putul) ।

সায়মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু- World Health Organisation) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা। আঞ্চলিক সদর দফতর দিল্লিতে। কর্মসূত্রে সায়মা দিল্লিতে থাকেন। ভারতে আছেন শেখ হাসিনাও। গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে সায়মার হু’র চাকরির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হল। দুর্নীতির অভিযোগে চার্জশিট জমা হওয়ায় তাঁকে হু’র মতো রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠানে রাখা হবে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। মহম্মদ ইউনুসের সরকার আগেই সায়মাকে হু’র পদ থেকে সরাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দরবার করেছে।

প্রশাসনিক মহলের মতে, পুতুল স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ না করলে তাঁকে ফেরাতেও ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ সরকার। ভারত সরকারকেও বলতে পারে, সায়মাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে। তিনি যেহেতু হাসিনার মতো আশ্রয়প্রার্থী নন, তাই তাঁর ব্যাপারে ভারত সরকারের অবস্থান ভিন্ন হতে পারে।

বৃহস্পতিবার হাসিনা ও পুতুলের বিরুদ্ধে ঢাকায় একটি উপনগরীতে ফ্ল্যাট বিলিতে অনিয়মের (illegally flat allotment) মামলায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ৫ মে দুর্নীতি দমন কমিশনকে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

ফ্ল্যাট বিলির আর একটি মামলায় নাম আছে হাসিনার বোন শেখ রেহানা (Sheikh Rehana), তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নাম রয়েছে। নাম আছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বেশ কয়েকজন সাবেক আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

আওয়ামী লিগ এবং শেখ হাসিনার পাল্টা অভিযোগ, তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মিথ্যা মামলার পাহাড় তৈরি করছে মহম্মদ ইউনুসের সরকার। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের দাবি, ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে উপনগরীতে ১০ কাঠার একটি প্লট নিজের নামে নিয়েছেন।


```