Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ফের হিন্দু পড়ুয়াকে খুনের অভিযোগ, খুলনায় চা দোকানে গুলি

ফের বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এবার খুলনায় এক পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠল। 

বাংলাদেশে ফের হিন্দু পড়ুয়াকে খুনের অভিযোগ, খুলনায় চা দোকানে গুলি

অর্ণব কুমার সরকার।

শেষ আপডেট: 25 January 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এবার খুলনায় এক পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠল। 

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে খুলনা শহরের তেঁতুলতলা মোড় এলাকায়। মৃত যুবকের নাম, অর্ণব কুমার সরকার। 

অভিযোগ, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হওয়ার জেরেই খুন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র ছাত্র অর্ণবকে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে খুন তা এখনই বলা সম্ভব নয়।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে  খুলনা শহরের তেঁতুলতলা মোড়ের একটি চা বাগানে চা খাচ্ছিলেন অর্ণব। তখনই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে ওই পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অর্ণব। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলা্কার সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


```