Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন ফের খারিজ, ইউনুস সরকারের হলফনামা তলব বাংলাদেশ হাইকোর্টের

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব করা হয়েছে। 

চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন ফের খারিজ, ইউনুস সরকারের হলফনামা তলব বাংলাদেশ হাইকোর্টের

চিন্ময়কৃষ্ণ দাস

শেষ আপডেট: 4 February 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। তবে এবার মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব করা হয়েছে। 

গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ গ্রেফতার করেছিল। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন। এর আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। মঙ্গলবারও যে জামিন পাবেন এমন আশা ক্ষীণই ছিল। সুতরাং যা হওয়ার তাই হল। জামিন পেলেন না সন্ন্যাসী।

গত ২ জানুয়ারি চট্টগ্রামের আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করে দেওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। তাঁকে জামিন না দেওয়ার যুক্তি হিসেবে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল, চিন্ময়কৃষ্ণের নামে দেশদ্রোহিতা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি। এই অবস্থায় তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে। 

এদিকে সন্ন্যাসীর আইনজীবী দাবি করেছিলেন, তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়োজন। সেই আর্জি অবশ্য গৃহীত হয়নি। তবে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট ইউনুস সরকারের কাছে হলফনামা চেয়ে জানাতে বলেছে যে, কেন চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন সন্ন্যাসীর আইনজীবী। আগামী ২ সপ্তাহের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাস সহ সমস্ত গ্রেফতার হওয়া হিন্দু যেন স্বচ্ছ বিচার পান এই আবেদন করে গোটা বিষয়টির নিন্দা আগেই করেছে ভারত সরকার। 


```