Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণের মূর্তি ভাঙল ভারত-বিরোধী শক্তি, ক্ষুব্ধ শশী

বাংলাদেশের পাশে আছে ভারত...কিন্তু এই অরাজকতা মানা যায় না

বাংলাদেশে ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণের মূর্তি ভাঙল ভারত-বিরোধী শক্তি, ক্ষুব্ধ শশী

মূল মূর্তি বাঁদিকে, ভেঙে ফেলার পর (ডানদিকে)।

শেষ আপডেট: 12 August 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: গৃহযুদ্ধে দীর্ণ বাংলাদেশে ভারত-বিরোধী শক্তির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লুটপাট, মারধর, অগ্নিসংযোগ ছিল। এবার ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সাক্ষ্য হিসেবে থাকা মূর্তিটি ভেঙে চুরমার করা হল। উল্লেখ্য, কয়েকদিন আগেই ঢাকার বুকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি গুঁড়িয়ে দেয় আন্দোলনকারীরা। কংগ্রেস নেতা শশী তারুর আজ, সোমবার আগের এবং ভেঙে ফেলা আত্মসমর্পণের সেই সাক্ষ্যবহন করা মূর্তির ছবি দিয়ে পড়শি দেশের পরিস্থিতি তুলে ধরেন।

প্রসঙ্গত, তৎকালীন পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর ব্যাপক নির্যাতনের বিরুদ্ধে সেদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে দুই সীমান্তেই ব্যাপক যুদ্ধে পরাজয় স্বীকার করে পাকিস্তান। সেই সময় তারা বাংলাদেশ ছেড়ে কোনওরকমে আত্মসমর্পণ করে পালিয়ে যায়। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। ভারত যাদের পাশে ছিল। সেই আত্মসমর্পণের দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে গড়ে তোলা হয় একটি মূর্তি।

মূল ও নষ্ট করা মূর্তির ছবি পোস্ট করে শশী তারুর লিখেছেন, মুজিব নগরে অবস্থিত শহিদ স্মারক কমপ্লেক্সে ১৯৭১ সালের এই মূর্তি ভেঙে ফেলার দৃশ্য থেকে খুবই খারাপ লেগেছে। যা ভারত-বিরোধী শক্তির কাজ। প্রতিবেশী দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, মন্দির এবং হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার পর এরকমটা ঘটল। আমরা এও শুনেছি, সেখানকার মুসলিমরাও বহু হিন্দু মন্দির ও বাড়ি রক্ষা করতে এগিয়ে এসেছেন।

এই পরিস্থিতিতে তারুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে দেশে আইন-শৃঙ্খলা ফেরানোর আর্জি জানান। তারুর লিখেছেন, বিক্ষোভকারীদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। এবার ইউনুস সরকারকে আইন-শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ করতে হবে। সব ধর্মের মানুষকে জীবন ও সম্পত্তির নিশ্চয়তা দিতে হবে।  তিরুবনন্তপুরমের সাংসদ আরও বলেন, বাংলাদেশের এই দুঃসময়ে ভারত তাদের পাশে রয়েছে। কিন্তু, এ ধরনের অরাজকতাকে কোনওভাবেই মানা যায় না।


```