Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে ইসলামি আন্দোলনে যোগ দিলেন ৮ হিন্দু, চাপ দিয়ে যোগদান করানোর অভিযোগ

বাংলাদেশের পটুয়াখালি জেলায় আটজন হিন্দু ইসলামি আন্দোলনে যোগদান করেছেন।

বাংলাদেশে ইসলামি আন্দোলনে যোগ দিলেন ৮ হিন্দু, চাপ দিয়ে যোগদান করানোর অভিযোগ

শেষ আপডেট: 30 September 2024 13:37

দ্য ওয়াল ব্যূরো: বাংলাদেশের পটুয়াখালি জেলায় আটজন হিন্দু ইসলামি আন্দোলনে যোগদান করেছেন। এই ঘটনা জানাজানি হতে শোরগোল শুরু হয়েছে। ধর্ম নির্বিশেষে অনেকেই অভিযোগ করছেন, সংখ্যালঘুদের অসহয়তার সুযোগ নিয়ে চাপ দিয়ে সদস্যপদ নিতে বাধ্য করা হয়েছে।

পটুয়াখালি বাংলাদেশের উপকূলীয় বিভাগ বরিশালের একটি জেলা। রবিশাল বিভাগে সনাতন ধর্মাবলম্বীদের বাস তুলনামূলকভাবে বেশি। পটুয়াখালি জেলার কলাপাড়া এলাকায় সোমবার প্রকাশ্য অনুষ্ঠানে বাবুল শীল, বরুণ শীল, তরুণ শীল, অভিনাশ শীল, তন্ময় শীল, অপূর্ব শীল, তপন ভক্ত, ও দ্বীপক ভক্তরা যোগদান করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গত সপ্তাহে জানায় হালে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হলে বরিশালে ৮৬টি হামলার ঘটনা ঘটে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ সে দেশের একটি কট্টরপন্থী রাজনৈতিক দল। গোড়ায় নাম ছিল ইসলামি শাসনতন্ত্র আন্দোলন। ১৯৮৭ সালে তৈরি এই দল বিভিন্ন জোটের শরিক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে ইসলামি শাসনতন্ত্র কায়েম দলটির লক্ষ্য। আসন না পেলেও বাংলাদেশের শেষ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করে দলটি প্রাপ্ত ভোটে তৃতীয় স্থানে ছিল। নয়ের দশকে তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া ও তাঁর ফাঁসির দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ সামনের সারিতে ছিল।

দলটির কেন্দ্রীয় মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল বিভাগের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলার সভাপতি মুফতি হাবিবুবর রহমানেরা যোগদান অনুষ্ঠানে দাবি করেন, সনাতন ধর্মের আটজন ইসলামি আন্দোলনের কাজকর্মের প্রতি আস্থা জ্ঞাপন করে দলে যোগ দিয়েছেন। সেই অনুষ্ঠানে যোগদানকারীদের তরফে জানানো হয়, অন্য দলগুলির তুলনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ অনেক পরিচ্ছন্ন দল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, তোলাবাজির অভিযোগ নেই। তাই এই দলকে বেছে নিয়েছেন।


```